৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

উত্তাল ইসলামাবাদ, ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার ইসলামাবাদে নেমেছিলেন তার হাজার হাজার সমর্থক। দলটি ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে। খবর আল জাজিরা ও জিও নিউজের।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর পিটিআই তাদের শক্তি প্রদর্শনে ইসলামাবাদে জনসভার আয়োজন করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমরানের সমর্থকরা রাজধানীর দিকে আসছিলেন। তবে সমর্থকদের পথে পথে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পিটিআই-এর।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা ইসরায়েলের, ২ দিনে নিহত ৮

গতকাল জনসভায় ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হামাদ আজহার বলেছেন, ইমরান খান জেল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত আমরা থামবো না। লাহোরের একজন বিশিষ্ট আইনজীবী এবং পিটিআই নেতা সালমান আকরাম রাজা বলেন, ইমরান খানই একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে দুর্নীতিবাজ ও অযোগ্য রাজনীতিবিদদের কবল থেকে বাঁচাতে পারেন।

পিটিআই-এর সমর্থক রোবিনা গাফুর আল জাজিরাকে বলেছেন, জনসভায় পৌঁছানো অনেক কষ্টের ছিল। সব রাস্তা ব্লক ছিল। কিন্তু আমরা অটুট আছি। যদি ইমরান খানের পক্ষ থেকে বিক্ষোভের কোনো ডাক আসে এবং আমরা না আসি সেটা সম্ভব না। আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত আমরা ইমরান খানের সাথে আছি।

আরও পড়ুনঃ   মাটির নিচে বসে যাবে কলকাতা?

পিটিআই বলছে, জনসভায় আসা কর্মীদের দমন করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সামা নিউজের ফুটেছে দেখা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ। এনিয়ে তাদের দিকে ঢিল ছুড়েছে তারা।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST