৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হুঁশিয়ারির পরেই মিয়ানমার জান্তার অতর্কিত হামলা, নিহত ৪০

অনলাইন ডেস্ক : বেসামরিকদের স্থাপনা লক্ষ্য করে হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমার জান্তা বাহিনী। গত ছয়দিনে মিয়ানমার জান্তা স্কুল, বাজার, শহর, আইডিএফ ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক ডজন শিশু রয়েছে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দেশটির বিদ্রোহী গোষ্ঠীদের দখলে থাকা ভূখণ্ড উদ্ধারে পাল্টা হামলার অঙ্গীকার করেন মিয়ানমার জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তার এমন হুঁশিয়ার বার্তার পরেই বেসামরিকদের স্থাপনায় হামলার পরিমাণ বেড়েছে।

আরও পড়ুনঃ   একাধিক ব্যক্তিই ধর্ষণে জড়িত, পোস্টমর্টেম রিপোর্ট

বেসামরিকদের ওপর যুদ্ধাপরাধ বন্ধে দেশটির বিদ্রোহীগোষ্ঠীগুলো জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ানের প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুনরায় ব্যক্ত করেছে।

ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, চিন, শান এবং কারেন্নি প্রদেশে এবং ম্যাগউই, সাগাইং, মান্দালা অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে জান্তা বাহিনী। রোববার থেকে শুরু হওয়া এই হামলায় কয়েক ডজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

গত শুক্রবার বিকালে জান্তা বাহিনী যুদ্ধ বিমান থেকে ৩০০ পাউন্ডের বোমা মাইয়াংয়ের লাত ইয়াত মা গ্রামের এক স্কুলে ফেলা হয়। সেইসঙ্গে মেশিনগান দিয়েও হামলা চালানো হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ১০জন।

আরও পড়ুনঃ   মাদাগাস্কারের ক্ষমতা দখল করা কে এই কর্নেল মাইকেল?

একইদিনে মান্দালয় অঞ্চলের নাটোগি টাউনশিপ এবং চিন রাজ্যের মিন্দাত টাউনশিপের গ্রামে জান্তা বিমান হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত দেড়টা নাগাদ উত্তরাঞ্চলীয় শান রাজ্যে চীনা সীমান্তবর্তী অঞ্চলের কাছে হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। সেইসঙ্গে ধ্বংস হয় ছয়টি বাড়ি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST