৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের আগে যেখানে দুশ্চিন্তা ভারতের

অনলাইন ডেস্ক : ভারতীয় দলের নির্বাচক প্যানেল আগেই জানিয়ে রেখেছিল, দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ থেকেই বাছাই করা হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য জাতীয় দল। এবার তাই দুলীপের দিকে আলাদা ভাবে নজর দিতেই হচ্ছে সবাইকে। আর সেখান থেকেই যেন দুশ্চিন্তা করার রসদ পেয়ে গিয়েছে ভারতের নির্বাচকরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের বোলিং লাইনআপ নিয়ে ভাবনা নিশ্চিতভাবেই হবে ভারতের নির্বাচকদের।

জাসপ্রিত বুমরাহ থাকবেন বিশ্রামে। নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য বুমরাহকে ফিট রাখতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। সে কারণে থাকছেন না এই পেসার। অন্যদিকে মোহাম্মদ শামিকে নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও চলতি মাসেই তার সেরে ওঠার সম্ভাবনা খুব একটা নেই। যে কারণে তাকে ছাড়াই বাংলাদেশ সিরিজের দল সাজাতে পারে ভারত।

মোহাম্মদ সিরাজ ছাড়া ভারতের পেস লাইনআপে নিশ্চিত নন কেউই। এমন অবস্থায় দুলীপের পারফরম্যান্সই ভরসা ভারতের নির্বাচকদের জন্য। সেখানেও খুব একটা সুখবর নেই। একমাত্র আকাশ দীপ ছাড়া জাতীয় দলের রাডারে থাকা বাকি সব পেসারই হতাশ করেছেন।

আরও পড়ুনঃ   আনার হত্যা : শরীর টুকরো টুকরো করে হাড় থেকে মাংস আলাদা করে হলুদ মিশিয়ে ভরা হয় ব্যাগে

ইন্ডিয়া ‘ডি’ দলের আর্শদ্বীপ সিংয়ের ওপর নজর ছিল সবচেয়ে বেশি। কদিন আগেই ভারতকে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। কিন্তু, আর্শদ্বীপ কিছুটা যেন হতাশই করেছেন। দুই ইনিংস মিলিয়ে ইন্ডিয়া ‘সি’ দলের বিপক্ষে পেয়েছেন মোটে ২ উইকেট। হারশিত রানা দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসে ৪ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।

তবে এই ম্যাচে নজর করেছেন বোলিং অলরাউন্ডার মানভ সাথুর। একই ইনিংসে ৭ উইকেট নিয়েছেন ২২ বছরের এই তরুণ। যদিও জাতীয় দলে এমন জায়গায় আগে থেকেই নিজের জায়গা পাকা করে রেখেছেন হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটার। সাথুরের বোলিং স্পেল তাই আলোচনায় থাকলেও তাকে জাতীয় দলে বিবেচনা নাও করা হতে পারে।

আরও পড়ুনঃ   হজে বাংলাদেশির মৃত্যু ৫৩, দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি

তবে ভারত এ-র হয়ে আকাশ দীপ ছিলেন সবচেয়ে বেশি সফল। প্রথম ইনিংসে ২৭ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, নবদীপ সাইনি ও যশ দয়ালের উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে আরও ভাল বল করেছেন। ১৪ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে ভারত বি-র অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর ও নবদীপ সাইনিকে আউট করেন তিনি।

ভারতের হয়ে এখন পর্যন্ত ১ টেস্ট খেলেছেন আকাশ দীপ। তাতে পেয়েছিলেন ৩ উইকেট। তখন থেকেই গতি আর সুইং দিয়ে নজর কেড়েছিলেন বাংলা প্রদেশ থেকে উঠে আসা এই পেসার। ভারতের গণমাধ্যমের মতে আপাতত বাংলাদেশ সিরিজে তার জায়গা পাওয়া সময়ের ব্যাপার। কিন্তু প্রতিষ্ঠিত বাকি পেসারদের উইকেট না পাওয়াটাও যেন ভারতের জন্য দুশ্চিন্তার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST