৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাইলটের সামনের কাচে ফাটল, ওমানের আকাশ ঘুরে দুবাইয়ে ফেরত গেল বিমান

অনলাইন ডেস্ক: দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমান বাংলাদেশের একটি প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে (প্লেনের সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয়। ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে। সেখান থেকেই তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে দুবাইয়ে ফিরে যান তিনি।

ঘটনাটি শনিবার (৭ সেপ্টেম্বর) রাতের। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল।

বিমান বাংলাদেশ জানায়, বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার ১২টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে (প্লেনের সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান।

আরও পড়ুনঃ   দুই ঘণ্টাতেই শেষ প্রাণিসম্পদের দুধ-ডিম-মাংস, ক্রেতাদের ক্ষোভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম ঢাকা পোস্ট বলেন, ককপিটের কাচে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন। যাত্রীরা বর্তমানে দুবাইয়ে আছে। তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেসকিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, রেসকিউ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টায় দুবাই পৌঁছাবে। আটকে থাকা যাত্রীদের নিয়ে বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

আরও পড়ুনঃ   বাগমারায় সরকারি রাস্তার দুই পাশের নিম গাছ মরে সয়লাব; দেখার যেন কেউ নেই

এর আগে, গত ২০ জানুয়ারি সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওনা হয়ে প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। তাৎক্ষণিক দিল্লির আকাশ থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তার এ সিদ্ধান্তে ফ্লাইটে থাকা মোট ২৯৭ জনকে নিয়ে অক্ষতভাবে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন।

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। তিনি সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

১০

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

১১

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

১২

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

১৩

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৫

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

১৬

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

১৮

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার-সংসদে প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

২০

Design & Developed by: BD IT HOST