৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপির দায়িত্ব নিলেন নতুন কমিশনার আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব নেন। এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত আরএমপি কমিশনারকে স্বাগত জানান।

পরবর্তীতে বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, আরএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন।

আরও পড়ুনঃ   রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন।

বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিজয়ী প্রার্থী পেলেন পারজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

আরএমপির নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ফেনীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে ঢাকা কলেজ থেকে এমএ ও ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আরএমপিতে যোগদানের পূর্বে তিনি ট্যুরিস্ট পুলিশ ঢাকায় কর্মরত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST