৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলে তমাল গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : গুলিবর্ষণ, হামলা ও হত্যাচেষ্টার মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে বলেও র‍্যাব জানিয়েছে।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১২ পাবনা ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরদী শহরের আলোবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিচ ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে হওয়া মামলা থেকে গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঈশ্বরদী শহরে ছাত্র-জনতা একত্রিত হয়ে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম টেংরি কাচারিপাড়া আলহেরা জামে মসজিদ সংলগ্ন রাস্তায় জমায়েত হয়। এ সময় তাদের ওপর গুলিবর্ষণ, পরপর ককটেল বিস্ফোরণসহ ও হামলা করা হয়। এতে শহরের শৈলপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম এবং উপজেলা সড়কের যুবদল নেতা রাশেদুল ইসলাম রিপন গুলিবিদ্ধ হন। এ সময় তাদের ওপর রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা করা হয় এবং পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ

এ ঘটনায় গুলিবিদ্ধ নজরুল ইসলাম বাদী হয়ে ১৫ আগস্ট রাতে ঈশ্বরদী থানায় পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফসহ ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনের নামে হামলা, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সে মামলায় যুবলীগ নেতা শিরহান শরীফ তমাল ২ নম্বর আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে উপজেলার দাশুড়িয়ায় এমন আরেকটি ঘটনায় মামলা দায়ের করা হয়।

শিরহান শরীফ তমাল পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে। তমালের ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন। তাঁর মা কামরুন্নাহার শরীফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, বোন মাহজেবিন শিরিন পিয়া জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক, তাঁর আরেক ভাই সাকিবুর রহমান কনক আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, তাঁর ভগ্নিপতি আবুল কালাম আজাদ মিন্টু বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র।

আরও পড়ুনঃ   রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

এ বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, শিরহান শরীফ তমালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গত ৪ আগস্ট ঈশ্বরদী শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণ ও হামলাসহ একটি।

তিনি আরও জানান, এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে দাশুড়িয়া জামায়াতে ইসলামীর মিছিলে হামলা, গুলিবর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলার তিনি প্রধান আসামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST