৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

উষ্ণতম গ্রীষ্ম দেখল বিশ্ব

অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের রেকর্ড গড়েছে ২০২৪ সাল। বছরটির জুন থেকে আগস্ট এই তিন মাস বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮২ ডিগ্রি সেলসিয়াস। মানুষের জানা ইতিহাসে এর আগে কখনো বিশ্বের তাপমাত্রা এই পর্যায়ে পৌঁছায়নি। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে ইউরোপের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা কোপার্নিকাস। খবর বিবিসি অনলাইনের।

সংস্থাটির উপপরিচালক সামান্থা বার্গেস এক বিবৃতিতে বলেন, ‘জুন থেকে আগস্ট পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে, দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল। এর আগে কখনো উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের জেরে বিশ্বের গড় তাপমাত্রা এই পরিমাণে বৃদ্ধি পায়নি। মানুষের জানা ইতিহাস অনুসারে ২০২৪ সালটি এখন বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর।’ বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাক-শিল্পায়ন যুগে (অষ্টাদশ শতাব্দীর আগে) বিশ্বের যে গড় তাপমাত্রা ছিল, বর্তমানের গড় তাপমাত্রা তার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এবং এটি ঘটেছে এই ২০২৪ সালে।

আরও পড়ুনঃ   যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবার জয় পেলেন টিউলিপ সিদ্দিক

কোপার্নিকাস এর তথ্যমতে, বিজ্ঞানীরা অন্যান্য ডেটার সঙ্গে ক্রস-চেক করে নিশ্চিত করেছেন, চলতি বছরের গ্রীষ্মটি ১৮৫০ এর প্রাক-শিল্পায়ন যুগের পর থেকে সবচেয়ে বেশি উষ্ণ ছিল। সামান্থা বলেন, ‘দেশগুলো যদি জরুরিভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হ্রাস করায় কাজ না করে তবে চরম আবহাওয়া ‘শুধু তীব্রতরই হতে থাকবে।’ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনকে দায়ী করেছেন তিনি। কোপার্নিকাসের প্রতিবেদন অনুসারে, গত জুন থেকে আগস্ট বিশ্বের সব জায়গায় উষ্ণতা বৃদ্ধি ঘটেনি। আলাস্কা এবং যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, পাকিস্তান এবং উত্তর আফ্রিকার সাহেল মরুভূমি এলাকায় চলতি বছরের গ্রীষ্মকালের তাপমাত্রা ছিল সেসব অঞ্চলের গড় তাপমাত্রার চেয়ে কম।

আরও পড়ুনঃ   ট্রাম্পের কঠোর শুল্ক আরোপের হুমকিতে চাপ নয়, বরং স্বস্তিতে রাশিয়া

অবার অন্যদিকে অস্ট্রেলিয়া, চীনের কিছু অংশ, জাপান এবং স্পেন রেকর্ড গরম দেখেছে জুন থেকে আগস্ট পর্যন্ত। এর মধ্যে দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়ায় শীতকাল চলছিল। ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির জেরে গরম বেড়েছে সাগরেও। কোপার্নিকাসের তথ্য অনুযায়ী গত আগস্ট মাসে সাগরপৃষ্ঠের গড় উষ্ণতা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড উষ্ণতার জেরে খরা, দাবানল, ঝড়, অতিবর্ষণ, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের হারও বৃদ্ধি পেয়েছে বিশ্বজুড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST