৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাওলি এবার ‘কাবেরী’

অনলাইন ডেস্ক: নারীকেন্দ্রিক গল্পে আরও একবার দেখা যাবে পাওলি দামকে। সৌভিক কুণ্ডু পরিচালিত সিরিজ ‘কাবেরী’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে পরিচালকের।

এই গল্পে ঘরে নির্যাতনের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় যিনি শিক্ষক। মূলত শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজটি। কিন্তু আপাতভীরু স্বভাবের এক শিক্ষক পাওলি পরিস্থিতির চাপে কী ভাবে ঘুরে দাঁড়ান, তা নিয়েই সিরিজের গল্প এগোবে।

আরও পড়ুনঃ   ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা

পাওলি ছাড়াও অভিনয় করছেন একঝাঁক তারকা। পাওলির ছাত্রীর ভূমিকায় রয়েছেন বিয়াস ধর।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শংকর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখ।

পাওলির স্বামীর চরিত্রে দেখা যাবে সৌরভকে। এই প্রথমবার দর্শক জুটি হিসেবে দেখবেন পাওলি-সৌরভকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ছোট পর্দার পরিচিত মুখ তিতিক্ষা দাস।

আরও পড়ুনঃ   নতুন লুকে আনুশকা, ছবি ভাইরাল

এ সিরিজ নিয়ে পাওলি বলেন, ‘চারপাশের সত্যি ঘটনা ফুটে উঠেছে এই গল্পে। একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প বলছে “কাবেরী”।

এ চরিত্রের সঙ্গে অনেকেই নিজের মিল খুঁজে পাবেন। এককথায়, চরিত্রটি নারীদের কাছে প্রেরণা হয়ে উঠবে বলে আশা করছি। আমার কাছে এটা শুধু একটা চরিত্র নয়, মনের গভীরে জায়গা করে নিয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST