৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৭ বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের বৈঠক

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় সাত বছর পর বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতেই এসেছিলেন সারাহ কুক। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় মন্দিরের পুকুর দখলে নেয়ার চেষ্টা, তারেক জিয়া প্রজম্ম দল নেতার বিরুদ্ধে অভিযোগ

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। কারণ সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবার থাকে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; চেয়ারপারসনের মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী বিমানবন্দর আন্তর্জাতিক মানের হবে

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। কারাদণ্ড হওয়ার পর সাড়ে ছয় বছর একপ্রকার কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর তিনি স্থায়ী মুক্তি পেলে বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST