৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে সাবেক দুই এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ ২০০ জনের নামে মামলা

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সাবেক প্রতিমন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান সহ ২০০ জন আওয়ামীলীগ নেতাকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন উপজেলার চক জয়কৃঞ্চপুর গ্রামের শাহাদত হোসেন।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে জেলা ডিবি ও থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার (৫০) দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর (৫২) ও ঝালুকা ইউনিয়ন যবলীগের সভাপতি ইমরান আলী (৪০)।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগীতাকারীদের হত্যার উদ্দ্যেশ্যে দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে বোমাবাজি করে নাশকতা সৃষ্টির অভিযোগ এনে গত ৩ সেপ্টেম্বর মামলা দায়ের করেন জয়কৃঞ্চপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র শাহাদত হোসেন।

আরও পড়ুনঃ   পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন বঞ্চিত ২০১ কর্মকর্তা

মামলার আসামীরা হলেন বিগত সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, নজরুল ইসলাম, আব্দুল মজিদ সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান ফিরোজ, আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী, সাবেক পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, আকতার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী, কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরমোহাম্মদ, পানানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আদম আলী, দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজুম, ঝালুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভা যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক রিপন সহ এজাহার নামীয় ৭০জন সহ অজ্ঞাত ১৫০-২০০ জন।

আরও পড়ুনঃ   ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাসুদ পারভেজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা চেষ্টা ও নাশকতা সৃষ্টির অভিযোগে নামীয় ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনা থানা পুলিশের হাতে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আর জেলা আ.লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার বর্তমানে তিনি রাজশাহী জেলা ডিবি কার্যালয়ের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST