৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্যাংকে প্রয়োজনীয় টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ গ্রাহক

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত ৮ আগস্ট ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রথম দিকে উত্তোলনের সীমা ১ লাখ টাকা থাকলেও পর্যায়ক্রমে সাপ্তাহিক ভিত্তিতে তা বাড়ানো হয়। চলতি সপ্তাহে এ সীমা ৫ লাখ টাকা। তবে এতে অনেক গ্রাহক ব্যাংক থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারছেন না। অপরদিকে চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন না গ্রাহকেরা। নিজের টাকা ব্যাংক থেকে তুলতে না পারায় গ্রাহকদের মাঝে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মনিরুল ইসলাম নামে এক গ্রাহক গত রোববার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রামপুরা শাখায় ৫ লাখ টাকার চেক দিলেও টাকা তুলতে পারেননি। ক্যাশ কাউন্টার থেকে জানানো হয়, নগদ ৫ লাখ টাকা দেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে নতুন চেক দিয়ে মাত্র ৫০ হাজার টাকা তুলতে সক্ষম হন তিনি। একই শাখায় টাকা তুলতে আসা অপর গ্রাহক ইশরাত জাহান ২০ হাজার টাকার চেক দিলে তাঁকে ১৫ হাজার টাকা নগদ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত অভিযোগ নম্বরে কল করলে কোনো সন্তোষজনক জবাব পাননি মনিরুল ইসলাম।

আরও পড়ুনঃ   আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংকে চেক নিয়ে ঘোরাঘুরি করেও চাহিদামতো টাকা তোলা যায়নি গত সপ্তাহের পুরোটা সময়, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকেরা।

এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের বগুড়ার দুপচাঁচিয়া শাখার গ্রাহক এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ব্যবসায়ী হিসেবে ৫ লাখ টাকার দুটি চেক জমা দিয়ে তিন দিন ধরনা দিয়েও টাকা উত্তোলন করতে পারিনি। টাকা তুলতে না পারায় কর্মীদের বেতন দেওয়া এবং অন্যান্য খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। আজব একটা দেশ, নিরাপত্তার অজুহাতে ব্যাংক গ্রাহককে টাকা দিচ্ছে না। এর শেষ কবে, সেটাও জানায় না কেউ।’

গতকাল সরেজমিন রাজধানীর মতিঝিল, দিশকুশা, পল্টন, মালিবাগ, রামপুরায় ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড, জনতা, রূপালী, সোনালী ব্যাংকের শাখা ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে কোনো ব্যাংক ৫ লাখের বেশি টাকার চেক নিচ্ছে না। কোনো কোনো ব্যাংকে নগদ টাকা না থাকায় শাটার ফেলে রাখতে দেখা গেছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ৮ আগস্ট ব্যাংক থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা পর্যায়ক্রমে ১ লাখ থেকে ২ লাখ, পরের সপ্তাহে ৩ লাখ এবং তার পরের সপ্তাহে ৪ লাখ টাকা করা হয়। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ব্যাংক থেকে এক দিনে চেকের মাধ্যমে টাকা তোলার সীমা করা হয়েছে সর্বোচ্চ ৫ লাখ।
অগ্রণী ব্যাংকের গ্রাহক এবং ব্যবসায়ী মাসুদ জানান, ব্যাংক থেকে ৫০ লাখ টাকা তুলতে না পারায় কর্মচারীদের বেতন দিতে পারছেন না।

আরও পড়ুনঃ   সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

তিনি বলেন, ‘নিজের টাকা তুলতে পারছি না, এটা অন্যায়। চুরি-ডাকাতি হলে আমার টাকা যাবে। তবু এসব থেকে মুক্তি দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরিস্থিতি যত ভালো হচ্ছে, টাকা তোলার সীমা তত বাড়ানো হচ্ছে। তবে কবে সীমা তুলে দেওয়া হবে, তা এখনই বলা যাচ্ছে না। এতে গ্রাহকদের সাময়িক সমস্যা হলেও কিছু করার নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST