১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নিশাঙ্কা-আসালাঙ্কার ফিফটিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের জবাবে ব্যাট করছে শ্রীলঙ্কা। যদিও তাদের শুরুটা সুবিধাজনক হয়নি। টাইগার পেসার শরীফুল ইসলামের জোড়া এবং তাসকিন আহমেদের এক শিকারে তারা ৪৩ রানে তিন উইকেট হারিয়ে বসেছিল। তবে সেখান থেকে শতরানের চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ক্রিজে অপরাজিত ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা দুজনেই ফিফটি পূর্ণ করেছেন।

দুজনের শতরান পেরোনো জুটি মূলত চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২৮ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান। ওপেনার নিশাঙ্কা ৮৬ বলে অপরাজিত আছেন ৭৩ রানে। অপর প্রান্তে থাকা আসালাঙ্কা ৬৪ বলে ৬৬ রানে ব্যাট করছেন।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

এর আগে ২২তম ওভারে স্পিনার তাইজুল ইসলামের বলে স্লগ সুইপে ছয় হাঁকিয়ে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন আসালাঙ্কা। বিনিময়ে তিনি মোকাবিলা করেছেন ৫০ বল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের আগে তিনি তিনটি করে চার ও ছয় হাঁকিয়েছেন। আসালাঙ্কার আগে লঙ্কানদের একপ্রান্ত আগলে রাখা নিশাঙ্কাও ফিফটি পূর্ণ করেন ৫৮ বলে। অর্ধশতক পূরণের পথে তিনি ৬টি চার ও একটি ছক্কার বাউন্ডারি খেলেন।

লঙ্কানদের প্রথম তিন উইকেট দ্রুত পড়ে গেলেও রানের গতি ধরে রেখেছেন নিশাঙ্কা ও আসালাঙ্কা। পাশাপাশি প্রয়োজনীয় রানরেটও রেখেছেন নাগালের মধ্যে। এর আগে শরীফুলের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার আভিস্কা ফার্নান্দো (০)। শরীফুলের বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন, তবে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় সৌম্যর হাতে। মাঝে তানজিম সাকিবকে এনেছিলেন অধিনায়ক শান্ত। তার ওপরেও চড়াও হয়েছেন লঙ্কান ব্যাটাররা।

আরও পড়ুনঃ   বোল্যান্ডে ধরাশায়ী ভারত, ১০ বছর পর সিরিজ জিতল অস্ট্রেলিয়া

বাংলাদেশকে এই অবস্থায় পথ দেখালেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশল মেন্ডিসের (১৬) ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। পরের ওভারেই সাদিরা সামারাবিক্রমাকে (১) ফেরান শরীফুল। অফ-স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST