৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নায়িকাদের পোশাক বদলানোর ভিডিও ধারণ হতো গোপন ক্যামেরায়

অনলাইন ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমার। কেরালায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে সেই ঘটনার কথা শেয়ার করেছেন রাধিকা। যেখানে তিনি জানান, মেকআপ ভ্যানের ভেতরে গোপন ক্যামেরা রাখা হতো। অভিনেত্রীরা নিজেদের পোশাক পরিবর্তন করলে সেটা সেই ক্যামেরায় রেকর্ড হতো।

রাধিকা বলেন, ‘কেরালায় সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি শুটিং ফ্লোরের কিছু মানুষ কী একটা দেখে, ক্রমাগত হাসছে। একজন স্পটবয়কে ডেকে আমি জিজ্ঞাসা করলাম বিষয়টা। সে আমাকে জানালেন, মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো। আর এসবের একটা ডেটাবেসও রয়েছে। যেখানে নায়িকাদের নাম লিখলেই প্রকাশ্যে আসত সেই ভিডিওগুলো।’

আরও পড়ুনঃ   ৫২ বছর আগে অমিতাভ-জয়ার বিয়েতে কত টাকা খরচ হয়েছিল

সেই গণমাধ্যমকে রাধিকা আরও বলেন, ‌‌‘আমি খুব রেগে গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম, আমাকে অবশ্যই এসব থেকে দূরে থাকতে হবে। যে কারণে তাদেরকে জানিয়ে দেই, আমার মেকআপ ভ্যানের প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, হেমা কমিটির রিপোর্ট ঘিরে উত্তাল মালয়ালম চলচ্চিত্র জগত। অভিনেত্রীদের একের পর এক অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানান, মালয়ালাম পরিচালক রঞ্জিত অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুনঃ   আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

অভিনেত্রী জানান, সিনেমায় কাজের ব্যাপারে কথা বলতে তিনি রঞ্জিতের বাড়িতে যান। সেখানে ইশারায় শ্রীলেখাকে অন্ধকার বেডরুমে ডাকেন রঞ্জিত। ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তিনি। শ্রীলেখা যেতেই তার হাতের চুড়ি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। অভিনেত্রী তখনই সতর্ক হয়ে ওঠেন। কিন্তু তখনও পরিচালকের অভিসন্ধি বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু এরপর অভিনেত্রীর চুলে আর ঘাড়ে হাত দিতে থাকেন পরিচালক। অভিনেত্রী আর মেনে নেননি। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান।

সম্প্রতি সেই রঞ্জিতের বিরুদ্ধে শ্রীলেখা সরব হতেই, একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST