২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে দোকান কর্মচারী হত্যা, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের মামলায় চারজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রত্যককে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ সেখের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন। তাঁরা সবাই পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম সেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য জেলার উল্লাপাড়ায় যান। সেদিন রাতে তাঁর সঙ্গে দোকানমালিক ও পরিবারের সদস্যরা যোগাযোগ করেও খোঁজ পাননি।

পরদিন উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে শামিমের বাবা শামসুল হক উল্লাপাড়া থানায় মামলা করেন।

আরও পড়ুনঃ   তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

মামলার পর পুলিশ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ, মো. রবিন, মো. নাহিদ ও মো. রিপনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলা চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য–প্রমাণ শেষে আদালত আজ আদালত চার আসামিকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামি রিপনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST