২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) তিনি রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি সূত্র এমনটি জানিয়েছে।

মোহাম্মদ আলী আরাফাত ঢাকার একটি আসনের সংসদ সদস্য ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন- গত ১৪ আগস্ট এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ঢাকার ফরাসি দূতাবাস।

আরও পড়ুনঃ   ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

ফ্রান্স দূতাবাস জানায়, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন, এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা।

এদিকে গত ১২ আগস্ট মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকর আর্থিক গোয়েন্দা বিভাগ। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিরপেক্ষ নির্বাচন দেওয়া: ফারুক

মোহাম্মদ আলী আরাফাত কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টক শোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেন। ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি।

গত বছরের জুলাইয়ে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। পরে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১০

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১১

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৩

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৪

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

১৫

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৬

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি সেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST