২৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে প্রেসক্লাবের আহ্ববায়ক কমিটির মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ও জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ’র সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের নবগঠিত আহ্ববায়ক কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে বিভাগীয় কমিশনার ও ডিসির কার্যালয়ে পৃথক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী প্রেসক্লাবের আহ্ববায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে বিভাগীয় কমিশনার বলেন, ‘আপনার প্রেসক্লাবে কী কী করতে চান তার একটি রোডম্যাপ ও কর্মপরিকল্পনা তৈরী করুন। সেই আলোকে কী কী সংস্কার ও চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আগে চিহ্নিত করে তা নিয়ে কাজ শুরু করুন। এক্ষেত্রে যত ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিতে পারবো।’

আরও পড়ুনঃ   সচিবালয়ে প্রবেশাধিকার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

এদিকে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রেসক্লাবের নগবঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা প্রেসক্লাবকে মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলুন। দল-মত-নির্বিশেষে কীভাবে রাজশাহীর পেশাদার গণমাধ্যম কর্মীদের এক কাতারে নিয়ে এসে সাংবাদিকতা পেশাকে আরো সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা রাখি।’ এসময় প্রেসক্লাবকে সামনের দিকে অগ্রসর করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডিসি।

আরও পড়ুনঃ   ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি

মতবিনিময় সভায় রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক শ.ম সাজু, সদস্য সচিব আমজাদ হোসেন শিমুল, সদস্য আফজাল হোসেন, মো. আনিসুজ্জামান, আহসান হাবীব অপু, জিয়াউল গনি সেলিম ও আজাহার উদ্দিন। এসময় অন্যদের মধ্যে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টি এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, স্থানীয় দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মুস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST