২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক: টাইব্রেকারে ভারতের ১৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের নেওয়া সোজাসুজি পঞ্চম শটটি নিচু হয়ে গোলরক্ষক মোহাম্মদ আসিফ রুখে দিতেই ধারাভাষ্যকার চিৎকার করে উঠলেন, ‘বাংলার বাঘেরা পৃথিবীকে দেখিয়ে দিল।’

ললিতপুরের আনফা কমপ্লেক্সের গ্যালারিতেও তখন উচ্ছ্বাসের বান। বাংলাদেশের যুবারা রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ফাইনাল নিশ্চিত করার মেতে উঠলেন উদ্‌যাপনে। দেশের পতাকা মেলে দিয়ে স্টেডিয়ামে চক্কর দিতে লাগলেন। ডাগআউটে গিয়ে কোচ, কর্মকর্তা ও দর্শকদের সঙ্গেও ভাগাভাগি করতে লাগলেন জয়ের আনন্দ।

বৃথা গেল না শিষ্যদের প্রতি মারুফুল হকের বিশ্বাস। বৃথা গেল না অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের কথা। ভারতের বিপক্ষে গতকাল জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন দুজনে। আজ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে তাঁরই প্রতিফলন দেখাল বাংলাদেশ। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে নিশ্চিত করলে ফাইনাল।

আরও পড়ুনঃ   গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

পেনাল্টি শুটআউটে প্রথম ও পঞ্চম রাউন্ড মিস করা ভারতের যুবারা গোল করেছেন ৩টি। দারুণভাবে ঝাঁপিয়ে দুটি কিক রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। ৬৭ মিনিটে ভারতের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে শ্রাবণ আহত হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লে পরের মিনিটে বদল হিসেবে মাঠে নামেন তিনি। সেই আসিফই হয়ে উঠলেন বাংলাদেশের জয়ের নায়ক।

বাংলাদেশ টাইব্রেকারে চারটি শটের চারটিতেই গোল করেছে। এর আগে মারুফুলের শিষ্যরা প্রথমার্ধেই লিড নিয়েছিল। ৩৫ মিনিটে বাম প্রান্ত ধরে এক আক্রমণে রাব্বি হোসেন রাহুলের ক্রস থেকে প্রথম টাচে বল ভারতের জালে পাঠান আসাদুল মোল্লা। বাংলাদেশ অবশ্য সেই ব্যবধান ধরে রাখতে পারেনি বিরতির পর। ৭৫ মিনিটে বক্সে জটলার ভেতর থেকে বুলেট গতির শটে ভারতকে সমতায় ফেরান পরমবীর।

আরও পড়ুনঃ   প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

নির্ধারিত ৯০ মিনিটের পর ৫ মিনিট অতিরিক্ত সময় পর্যন্ত খেলা চললেও ব্যবধান ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ‘বাজপাখি’ হয়ে ওঠেন আসিফ। ২৮ আগস্ট দশরথ রঙ্গশালায় শিরোপা লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে রানার্সআপ হয়ে ভারতের সামনে পড়েছিল মারুফুল শিষ্যরা। সেই বাধা ডিঙিয়েছেন শ্রাবণরা। নেপালের বিপক্ষে এবার প্রতিশোধ নিয়ে শিরোপা জিততে পারবেন তো যুবারা?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST