১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রক্ত গরম করে আইসিসির শাস্তির খড়গে হৃদয়

অনলাইন ডেস্ক : অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আউট হওয়ার পরের বলেই বোল্ড হয়েছিলেন তাওহীদ হৃদয়। এরপরে মাহমুদউল্লাহ রিয়াদও আউট হলে প্রথম বারের মতো হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কান পেসার নুয়ান তুশারা। বাংলাদেশে হেরে যায় ম্যাচটি, হাতছাড়া হয় সিরিজও। তবে এসব কিছু ছাপিয়ে হৃদয়ের আউট হওয়ার পরের মুহূর্তই এখন আলোচনায়।

সে সময়ে রক্তগরম করে আইসিসির শাস্তির খড়গে পড়েছেন তিনি। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ‘আচরণবিধি ভঙ্গের কারণে হৃদয়ের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হলো। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হলো।’

আরও পড়ুনঃ   পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করব: নাহিদ

গত পরশু টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তুশারার বলে বোল্ড হওয়ার পরে লঙ্কানদের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন ২৩ বছর বয়সি ক্রিকেটার তাওহীদ হৃদয়। দাসুন শানাকাদের দিকে বেশ কয়েক বার তেড়েফুড়েও গিয়েছিলেন তিনি। আম্পায়ারসহ সতীর্থ সৌম্য সরকার ও তাইজুল ইসলাম হৃদয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন। তবে কিছুতেই শান্ত হচ্ছিলেন না।

আরও পড়ুনঃ   Young Teen Sucker-punches Opponent During Basketball Game

লঙ্কানদের থেকে কোনো কথা শুনেই হয়তো তিনি তেমনটি করেছিলেন বলে ধারণা করা হয়েছিল। তবে এখনো প্রকৃত ঘটনা জানা যায়নি। ঐ ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন হৃদয়। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এক বছরের জাতীয় দলের ক্যারিয়ারে এই প্রথম শাস্তি পেলেন হৃদয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১০

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১১

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৩

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৪

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৬

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৭

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৮

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৯

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST