২৬ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শিবচর পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ

মাদারীপুর: অপরিকল্পিত উন্নয়ন ব্যবস্থাপনা, খাল, পুকুর, জলাশয় ভরাট করে বহুতল ভবন তৈরি, যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বৃষ্টি নামলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা!

মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা গেছে এমন চিত্র। বৃষ্টির পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় রোদ না ওঠা পর্যন্ত জমে থাকে পানি, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।

ভুক্তভোগীরা জানান, পৌর বাজারের বিভিন্ন স্থান ছাড়াও মানুষের বাসাবাড়ি এবং সড়কও ডুবে থাকে পানিতে।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই নিচু স্থানে জমে থাকে বৃষ্টির পানি। বৃষ্টি অব্যাহত থাকলে জমে থাকা পানির পরিমাণও বাড়তে থাকে, এমন অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের ফলে শিবচর উপজেলার পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের নিচু স্থানে জমে আছে প্রায় হাঁটু পানি! পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থান, মাছবাজার এবং ডাকঘরের সামনেও জলাবদ্ধতা।

স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। পানি আটকে থাকে ড্রেনে। বৃষ্টি বেশি হলেই ড্রেন ভরে যায়। অনেক স্থানের পানি সরাসরি ড্রেনে যেতে না পারায় জমে থাকে। রোদ উঠলে পানি শুকাতে কয়েকদিন লেগে যায়। আধুনিক পৌরসভার কথা বলা হলেও, ভারী বৃষ্টি নামলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না।

আরও পড়ুনঃ   রাজশাহীতে থানা, খাদ্যগুদাম, ভূমি অফিস ও আ.লীগ কার্যালয়ে আগুন

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি হলেই শিবচর পৌর এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ইতোপূর্বে ভুক্তভোগীরা পৌর প্রশাসনকে জলাবদ্ধতায় দুর্ভোগের বিষয়ে জানালেও কোনো সমাধান হয়নি। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে পৌর এলাকার ডিসি রোড, ১ নম্বর ওয়ার্ডের গুয়াতলা, পশু হাসপাতাল ও আশপাশের এলাকা, ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বসতবাড়ি, বাড়িতে যাওয়া-আসার সড়ক পানিতে নিমজ্জিত।

এছাড়াও বৃষ্টি নামলেই পৌরসভার কাঁচাবাজার সংলগ্ন ডাকঘর অফিস, মাছ বাজার, খলিফাপট্টির একাধিক স্থানসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে দীর্ঘদিন পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।

গুয়াতলা এলাকার মামুন মোড়ল নামে এক ব্যক্তি জানান, বৃষ্টি নামলেই পানি জমে যায়। আশপাশের বিভিন্ন এলাকার পুকুর, ডোবা, খাল ভরাট করায় এখন আর পানি নিষ্কাশনের জায়গা নেই। পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থাও খারাপ। সব মিলিয়ে আমরা দুর্ভোগে আছি।

আরও পড়ুনঃ   দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেপ্তার সহস্রাধিক

নাহিদ কাজী নামে আরেক ব্যক্তি বলেন, পানি কমে যাওয়ার পর শুরু হয় কাদামাটির সমস্যা, এ সমস্যা সহজে যায় না। ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াতসহ বেশ দুর্ভোগ লেগেই থাকে। পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা থাকলে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হতো না।

৫ নম্বর ওয়ার্ডের মজিবর খান বলেন, আমরা চাই পানি দ্রুত নিষ্কাশন হোক। পানি জমে থাকায় আমাদের ভীষণ কষ্ট হয়।

পৌরসভার ডিসিরোড এলাকার জিয়াসমিন বেগম বলেন, পৌরসভার মধ্যে বসবাস করলেও বৃষ্টি মৌসুমে আমরা দুর্ভোগে থাকি। ১০ বছর ধরে সাঁকো দিয়ে পারাপার হই।

অতিরিক্ত জেলা প্রশাসক ও শিবচর পৌরসভার প্রশাসক আজমেরী সুলতানা বলেন, পৌরসভার যে সব স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমরা খোঁজ নিয়ে তা নিরসনে দ্রুত ব্যবস্থা নেব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১১

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১২

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১৩

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৪

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৫

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৬

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৭

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৮

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST