২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চীনের অর্থায়নে প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী চলমান থাকবে: চীনা দূত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশে চীনের অর্থায়নে বাস্তাবায়নাধীন প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী চলমান থাকবে।

ইয়াও ওয়েন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে এটাই আমার প্রথম বৈঠক। আমরা একটি ফলপ্রসূ আলোচনা করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। আমরা একসাথে কাজ করব।’

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

চীন তাদের প্রকল্পগুলো চালিয়ে যাবে উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, নতুন সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

চীনা ঋণের সুদের হার নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘সুদের হার নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত আপত্তির ব্যাপারে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে।’

সালেহউদ্দিন আহমেদ চীনা ঋণের সুদের হার কমানোর এবং ঋণ পরিশোধের সময়সীমা আরও দশ বছর বাড়ানোর প্রস্তাবের কথা উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি। আমরা যে অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছি, তা আমরা চালিয়ে যাব। আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়নের চেষ্টা করব। আমরা তাদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, তারা সচরাচরের চেয়ে বেশি করবেন। কোন সমস্যা থাকলে আমরা তা দ্রুত চিহ্নিত করব।’

আরও পড়ুনঃ   বাঘায় শীতার্ত দরিদ্র মানুষকে শীতবস্ত্র উপহার দিয়েছে ‘পলিমাটি’

সালেহউদ্দিন বিগত সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জের কথাও উল্লেখ করে বলেন, ‘আগের সরকার কিছু সমস্যা তৈরি করেছে। আমাদের এত প্রকল্প নেওয়ার দরকার ছিল না। এখন আমাদের ঋণের বোঝা। এগুলো দুর্ভাগ্যজনক বিষয়। আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১১

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১২

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৪

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৫

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৭

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৮

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৯

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST