২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে লিটন-ডাবলুসহ ৪২ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আন্দোলনের সময়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজ (২৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, দলের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন নিহত সবুজের বাবা মাইনুল হক। এ মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ খান টিটো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব ও মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, শিক্ষার্থী সবুজ নিহতের ঘটনায় তার বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   ১ বছর নয়, শিগগিরই খুলবে মিরপুর-১০ মেট্রো স্টেশন

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর আলুপট্টি এলাকায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত হন সবুজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST