২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আগামী ১০ দিন রাজশাহী অঞ্চলে বন্যার শঙ্কা নেই

স্টাফ রিপোর্টার: দেশের পূর্বাঞ্চলে বন্যার প্রভাবে রাজশাহীর নদ-নদীগুলোতে পানি কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত নদ-নদীর পানি বিপৎসীমার নিচে। এতে আগামী ১০ দিন এ অঞ্চলে বন্যার কোনো শঙ্কা নেই।

আজ শনিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ সূত্র এতথ্য জানিয়েছে।

নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপ করেন পাউবোর গেজ রিডার এনামুল হক। তিনি বলেন, ‘এই পয়েন্টে পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫০ মিটার। গত ১৭ আগস্ট পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৫৪ মিটার। পরের দিন থেকে পানি কমে।

তবে শুক্রবার থেকে আবার কিছুটা পানি বেড়েছে। এ দিন প্রতি তিন ঘণ্টায় এক সেন্টিমিটার করে পানি বাড়ে। সকাল ৬টায় পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২০ মিটার। সন্ধ্যা ৬টায় সেটি বেড়ে হয় ১৬ দশমিক ২৪ মিটার। আজ (শনিবার) বেলা ৩টায় পানির উচ্চতা একই পাওয়া গেছে। ফলে এখন রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ২ দশমিক ২৬ মিটার নিচে রয়েছে।’

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে ৬ লক্ষ টাকার চায়না জাল ধ্বংস

এনামুল হক বলেন, ‘এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে উজানে ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে পদ্মায় পানি বেড়েছে। শুক্রবার রাজশাহীতে বৃষ্টিপাত হলেও নদীর পানি বাড়েনি। ২০১৩ সালে একবার পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। এর পর আর তা হয়নি।’

একই তথ্য জানিয়ে উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘রাজশাহী অঞ্চলের বড় নদ-নদীগুলোর মধ্যে বারণই নদে পানি বাড়ছে ভারী বর্ষণের কারণে। শুক্রবার সকাল ৯টায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পয়েন্টে বারনইয়ের পানির উচ্চতা ছিল ১২ দশমিক ২৭ মিটার। শনিবার সকাল ৯টায় তা ১২ দশমিক ৫২ মিটারে গিয়ে দাঁড়ায়। নওহাটায় বারণই নদের বিপৎসীমা ১৩ দশমিক ৯৬ মিটার ধরা হয়ে থাকে।’

প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বিপৎসীমা ২০ দশমিক ৫৭ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল ছিল ১৮ দশমিক ৪৭ মিটার। শনিবারও পানির পরিমাপ একই পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পয়েন্টে পুনর্ভবা নদীর বিপৎসীমা ধরা হয় ২১ দশমিক ৫৫ মিটার। এ নদীতে শুক্রবার সকালে পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ৫৫ মিটার। শনিবার সকালে দুই সেন্টিমিটার পানি কমে উচ্চতা পাওয়া যায় ১৮ দশমিক ৫৩ মিটার। পানি কিছুটা কমেছে আত্রাই নদীরও।’

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

তিনি বলেন, ‘নওগাঁর মহাদেবপুর পয়েন্টে আত্রাই নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ১৫ মিটার। শুক্রবার সকাল ৯টায় এখানে পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৮৫ মিটার। শনিবার সকাল ৯টায় পানি কমে ১২ দশমিক ৭৯ মিটারে নামে। এই নদীর পানি বিপৎসীমার অনেক নিচেই রয়েছে।’

প্রকৌশলী রেজাউল করিম আরও বলেন, ‘আগে পানির পূর্বাভাস পাঁচ দিনের জন্য দেওয়া হতো। এখন আমরা ১০ দিনের পূর্বাভাস দিই। আজ (শনিবার) থেকে আগামী ১০ দিনেও রাজশাহী অঞ্চলে বন্যার কোনো আশঙ্কা নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST