১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে ঘুমিয়ে পড়েছিলেন বিমানের দুই পাইলট

অনলাইন ডেস্ক : বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন বাতিক এয়ারের দুই পাইলট। তারা দুইজনই ইন্দোনেশিয়ার নাগরিক।

গত ২৫ জানুয়ারি দক্ষিণপূর্ব সুলাওয়েসি থেকে রাজধানী জাকার্তায় যাচ্ছিল বিমানটি। ওই সময় এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ১৫৩ জন যাত্রী ছিলেন। ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহণ নিরাপত্তা কমিটি (কেএনকেটি) প্রাথমিক তদন্তে খুঁজে পেয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিমানের পাইলটরা ঘুমিয়ে পড়েছিলেন।

তারা ঘুমিয়ে যাওয়ায় ওইদিন নেভিগেশনাল ত্রুটি দেখা দিয়েছিল। তবে এতে কারও কোনো ক্ষতি হয়নি এবং কোনো দুর্ঘটনা ঘটেনি।

ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালক ক্রিস্টি ইন্দাহ মুর্নি জানিয়েছেন, এ ঘটনায় বাতিক এয়ারকে ‘কঠোর তিরস্কার’ করেছেন তারা এবং পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুনঃ   নারী কর্মীদের সঙ্গে যৌনতা, সন্তান নেওয়ার প্রস্তাব দেন মাস্ক

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওইদিন বিমানটি চালানোর দায়িত্বে থাকা সেকেন্ড-ইন-কমান্ড তার সহযোগী পাইলটকে জানিয়েছিলেন তিনি ‘পর্যাপ্ত বিশ্রাম’ পাননি। বিমানটি উড্ডয়নের ৯০ মিনিট পর তিনি একটু বিশ্রামের অনুমতি চান। তখন তাকে বিশ্রাম দেন সহযোগী পাইলট।

কিন্তু যখন সহযোগী পাইলট বিমানের দায়িত্ব নেন তখন অসাবধানতাবশত তিনিও ঘুমিয়ে পড়েন। সহযোগী পাইলটের সর্বশেষ যোগাযোগের ২০ মিনিট পর জাকার্তা এরিয়া কন্ট্রোল সেন্টার তার সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করে। কিন্তু ওই সময় পাইলটদের কাছ থেকে কোনো ফিরতি বার্তা পায়নি কন্ট্রোল সেন্টার।

আরও পড়ুনঃ   নববধূকে বাড়িতে এনেই পিটিয়ে হত্যা করলেন বর

টানা ২৮ মিনিট ঘুমানোর পর সহযোগী পাইলট বুঝতে পারেন বিমান তার নির্দিষ্ট রুটে নেই। এরপর তিনি সেকেন্ড ইন কমান্ড পাইলটকে দ্রুত ডেকে তোলেন এবং কন্ট্রোল সেন্টারে জবাব দেন।তবে ওই সময় কন্ট্রোল সেন্টারকে সেকেন্ড ইন কমান্ড মিথ্যা তথ্য দেন। তিনি জানান, বিমানের ‘রেডিও যোগাযোগে সমস্যা’ হয়েছিল এবং এটি সমাধান করা হয়েছে।

এ ঘটনার পর প্রথমে দুই পাইলটকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে বরখাস্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

১০

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

১১

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

১২

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

১৩

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৫

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

১৬

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

১৮

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার-সংসদে প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

২০

Design & Developed by: BD IT HOST