২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন : মাহি

অনলাইন ডেস্ক : স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ।

এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা মাহিয়া মাহি এক পোস্ট দিয়ে বাসায় যা আছে তাই দিয়ে বন্যাদুর্গতদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্ট করে মাহি লিখেছেন, ‘আপনার বাসায় যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার বাচ্চার আর আমার পুরানো যত কাপড় আছে সেগুলো এবং খাবার পানি পাঠাচ্ছি ইনশাআল্লাহ। আপনারাও কিছু করেন।’

আরও পড়ুনঃ   কানে নিজের তৈরি পোশাক পরে নজর কাড়লেন ন্যান্সি

এ আহ্বানের সঙ্গে মাহির ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করে তাকে সাধুবাদ জানিয়েছেন। কমেন্ট বক্সে রুনা আক্তার নামে এক ভক্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করেছেন আল্লাহ আপনাকে তৌফিক দেক অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবার ইনশাআল্লাহ।’

ফারজানা নামে আরেকজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজকে আমিও কিছু দিয়ে শরিক হয়েছি,আমাদের এখান থেকে টিম যাবে আগামীকাল, ওরা এলাকার সব বাসা এবং মসজিদ থেকেও টাকা উঠিয়েছে। আল্লাহ বন্যার্ত সকল এলাকার লোকজনকে হেফাজত করুন।’ রাবেয়ার ভাষ্য, ‘আপনি ভালো কাজ করে যাচ্ছেন এজন্য অসংখ্য ধন্যবাদ, এই মুহূর্তে আপনার মতো আরো সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইলো।’

আরও পড়ুনঃ   মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

উল্লেখ্য, বন্যায় সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনীতে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST