২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মসজিদ কমিটির দ্বন্দ্বে খুন, ৯ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে খোকন আলী (৩৫) খুনের মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আজগর আলীর ছেলে জিয়ারুল ইসলাম, নবীর উদ্দিনের ছেলে রনি, মৃত আফজ উদ্দিন শাহের ছেলে শাহজাহান আলী সাজু, আবু বক্করের ছেলে মিলন আলী, মৃত এরফান আলীর ছেলে সেকেন্দার আলী, হায়দার আলী, মৃত নূর মোহাম্মদের ছেলে ইমরান আলী, মৃত রফেজ উদ্দিনের ছেলে আশরাফ আলী ও ফজলুল হকের ছেলে ফারুক হোসেন। তারা রাজশাহীর চারঘাট জোতকার্তিক এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ   পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন,চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

এর আগে ২০২২ সালের ৮ এপ্রিল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামের মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন খোকন আলী। এই ঘটনার পরের দিন নিহত খোকন আলীর স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে চারঘাট থানায় ৩৮ জনের নামে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, এই ঘটনায় ৩৮ জনের নামে মামলা হয়। তদন্ত শেষে এজাহারে নাম আসে ২৭ আসামির। এর মধ্যে মামলার বিচার চলাকালে আসামি মো. ইমাজ উদ্দিন মারা গেছেন। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৭ জন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জোতকার্তিক গ্রামের জামে মসজিদ কমিটির সভাপতিকে সরিয়ে কামরুজ্জামান মুকুল পবরবর্তীতে সেই মসজিদের সভাপতি হন। ফলে ওই সময় দুইটি পক্ষ তৈরি হয়। একটি পক্ষ তাবু বা চান্দুয়া টানিয়ে আরেকটি মসজিদ করে। এ সময় জামে মসজিদের ইমামকে সরিয়ে দিলে তিনি এই তাবু টানানো মসজিদে নামাজ পড়ান।

তিনি আরও বলেন, ঘটনার দিন (রজমান মাস) কামরুজ্জামান মুকুলের লোকজন অপরপক্ষকে বলেন তোমরা যাত্রা প্যান্ডেল করছো। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হন। এর মধ্যে খোকন আলী মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

অ্যাস্টার হসপিটালস রাজশাহী শাখার উদ্বোধন

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১০

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

১২

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৩

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

১৪

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

১৭

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

১৮

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

১৯

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০

Design & Developed by: BD IT HOST