২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে সিনেমা বানাবেন হিরো আলম

অনলাইন ডেস্ক : আর স্বতন্ত্র প্রার্থী নয়, এবার নিজের রাজনৈতিক দল গড়ার কথা জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজের গড়া দল নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। এ ছাড়া, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছের কথাও জানিয়েছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হলে মনোনয়নপত্র বাতিলের চেষ্টা করা হয় দাবি করে হিরো আলম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আর হবো না। নতুন রাজনৈতিক দল গঠন করবো। সেই দল সবার কথা বলবে। সেই দল একক কোনো ব্যক্তিদ্বারা পরিচালিত হবে না। কয়েক দিনের মধ্যে আমি এবং আমরা দলের নাম ঘোষণা দেব।’

প্রতিষ্ঠিত কোনো দলের সঙ্গে কাজ না করে কেন নতুন দল করবেন- এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি যেটা বলতে চাই, সেটা কোনো দল বলে না। সবাই তো নিজের জন্য সব চায়। আমি তো সবাইকে নিয়ে বাঁচতে চাই। সেই চিন্তা থেকে দল করতে চাই।’

আরও পড়ুনঃ   ‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’

তিনি বলেন, ‘আমি যতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছি, ততবার আমাকে আদালতে যেতে হয়েছে। দল থাকলে এই সমস্যায় পড়তে হতো না। আর নির্বাচনে আগে অনেক দল আমাকে নিয়ে টানাটানি করতো, কিন্তু আমি তাদের কথা ও কাজের মিল পাই না, সেটাও নতুন দল কারার একটা কারণ। এই সময় নতুন কথা বলতে নতুন দল দরকার।’

২০২৩ সালে ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতের ওপর ভীষণ ক্ষুব্ধ হিরো আলম। প্রার্থী হওয়ায় সে সময় তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন আরাফাত। সম্প্রতি তাকে নিয়ে নতুন সিনেমা বানানোর ইচ্ছের কথা জানিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। হিরো আলম বলেন, ‘মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে একটা সিনেমা করতে চাই। আরাফাতের চরিত্রে আমি অভিনয় করবো। বাংলাদেশ এবং কলকাতার মোট চার নায়িকা এই সিনেমায় কাজ করবে।’

আরও পড়ুনঃ   অন্তরঙ্গ দৃশ্যের পর বদলে যায় অভিনেত্রীর জীবন

নিজের কর্মকাণ্ড নিয়ে সব সময় সমালোচনার শিকার হন হিরো আলম। সিনেমা, গান কিংবা রাজনীতির মাঠ- সবখানে অংশগ্রহণ করার চেষ্টা করেন তিনি। বিভিন্ন সময় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তাকে নিয়ে খবর প্রকাশ করেছে। বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের মডেল হয়ে আলোচনায় আসেন হিরো আলম। এক সময় সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে। এরপর গান গেয়ে অনলাইনে বিদ্রুপের শিকার হন তিনি। তাতে দমে যাননি এই কনটেন্ট ক্রিয়েটর। এমনকি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়েও গান করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST