২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মিমিকে সরাসরি ধর্ষণের হুমকি, প্রতিবাদে মাঠে নামলেন সৃজিত

অনলাইন ডেস্ক: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চারিদিকে প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনার প্রতিবাদে নারীরা নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন। রাতের বেলাতেই নয়, দিনের বেলাতেও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে—এ দায়িত্ব কার?

এই প্রেক্ষাপটে, মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এক নেটিজেন এর কাছ থেকে আসা এ হুমকির পর, মিমি সরব হন বিচার ও নিরাপত্তার দাবি নিয়ে। তাতেই তীব্র প্রতিক্রিয়া দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মিমির পোস্ট করা কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে মোক্ষম জবাব দেন তিনি।

আর জি কর কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু পরিবার তা মেনে নেয়নি। এই বিষয়টিকে সামনে রেখে মিমি চক্রবর্তীকে হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   সৌদি আরবে বারবার ফিরে আসবো : জেমস

কী লেখা ছিল সেই কমেন্টে?
রাশিদুল নামের সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তাঁর জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’

এই পোস্ট শেয়ার করে মিমি লেখেন, ‘আর আমরা একজন মহিলার জন্যই ন্যায় বিচার চাইছি, তাই না? এঁরা অনেকের মধ্যে কিছুজন। এখন ধর্ষণের হুমকিকে নর্মলাইজ করে ফেলেছে এই বিষাক্ত পুরুষ সমাজ। একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলছে যে তাঁরা নাকি মেয়েদের পাশে আছেন! এটা কোন শিক্ষার পরিচয়?’

আরও পড়ুনঃ   বিয়ের পর ভাগ্য খুলে গেছে : মেহজাবীন

মিমির হয়ে সৃজিতের পোস্ট:
এরকম একটি কমেন্ট নিজের ফেসবুকে শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখলেন, ‘সেলেবদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।’ তবে পরিচালক এই পোস্টের কমেন্ট সেকশন বন্ধই করে রেখেছেন অবাঞ্ছিত মন্তব্যকে এড়িয়ে যেতে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে একটি নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে দাবি করে যে, ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর জানা যায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এই তথ্য ফাঁস হওয়ার পর কলকাতা ও পশ্চিমবঙ্গে ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST