২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

এক ওভারে ৩৯ রান, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন এক ওভারে সর্বোচ্চ ছিল ৩৬ রান। ২০০৭ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। সেই বিশ্বরেকর্ড ভেঙে গেল এবার। সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ড্যারিয়াস ভিসের এক ওভারে নিলেন ৩৯ রান।

আজ (মঙ্গলবার) সামোয়া বনাম ভানুয়াতুর ম্যাচে ভিসের এই বিশ্বরেকর্ড গড়লেন। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হলো নতুন বিশ্বরেকর্ড। ম্যাচে ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ভিসের ছ’টি ছক্কা মারেন। সেই সঙ্গে নিপিকো তিনটি নো বল করেন। ফলে এক ওভারে ওঠে ৩৯ রান।

আরও পড়ুনঃ   ঘূর্ণিঝড় রিমাল আসছে, উপকূলের ৫১ কিমি বেড়িবাঁধ ঝুঁকিতে

যুবরাজ ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ৩৬ রানের নজির আছে কায়রন পোলার্ড (২০২১), নিকোলাস পুরান (২০২৪) এবং দীপেন্দ্র সিংহ আইরির (২০২৪)। তাদের সবার রেকর্ড ভাঙলেন ভিসের।

ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন নিপিকো। সেই ওভারের প্রথম তিনটি বলেই ছক্কা মারেন তিনি। এরপর নো বল করেন নিপিকো। সেই বলে রান নিতে পারেননি ভিসের। চতুর্থ বলটিতে ছক্কা মারেন তিনি। পরের বলটিতে রান হয়নি। এরপরের দু’টি বলই নো বল হয়। তার মধ্যে একটি বলে ছক্কা মারেন ভিসের। ওভারের শেষ বলেও ছক্কা মারেন তিনি।

আরও পড়ুনঃ   রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসের ওই ম্যাচে ৬২ বলে ১৩২ রান করেন। ১৭৪ রান তোলে সামোয়া। ভানুয়াতুর ইনিংস শেষ হয় ১৬৪ রানে। ১০ রানে ম্যাচ জিতে নেয় সামোয়া। যে নিপিকো এক ওভারে ৩৯ রান দিলেন, তিনি ব্যাট হাতে ওপেন করতে নেমে ৫২ বলে ৭৩ রান করেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST