২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজনৈতিক পরিস্থিতি সাকিবের খেলায় প্রভাব ফেলবে কিনা জানালেন শান্ত

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শেষদিকে পরিণত হয় সরকার পতনের এক দফায়। যেখানে তাদের সাফল্য কাল হয়েছে অনেকের জন্য। বিশেষ করে ক্রীড়াঙ্গনের যারা সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। অনেকটা তোপের মুখে তাদের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশে না এসে সাকিব আল হাসান সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানে। সেখানে আগামীকাল থেকে দু’দল দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে সাকিবের বাংলাদেশে এসে সতীর্থদের সঙ্গে অনুশীলন করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার আর দেশে ফেরা হয়নি। সিরিজ শেষেও ফেরার সম্ভাবনা কম। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দেশের অস্থিরতা দেখেও নীরব থাকায় এই টাইগার অলরাউন্ডারকে দর্শকদের তোপের মুখে পড়তে হয়। রাজনৈতিকভাবে এমন ব্যাকফুটে পরিস্থিতি সাকিবের খেলায় প্রভাব ফেলবে কি না, সেই প্রশ্ন করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে।

আরও পড়ুনঃ   সব সময় স্বপ্ন দেখতাম এই সুন্দর ট্রফিটা জেতার: সাবালেঙ্কা

আগামীকাল (বুধবার) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তার আগে আজ সংবাদ সম্মেলনে সাকিবের খেলায় রাজনীতির প্রভাব প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘না, আমার তেমন মনে হয় না। রাজনীতির কারণে সাকিবের পারফরম্যান্সে প্রভাব পড়বে না। কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি।’

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন এই টাইগার অধিনায়ক, ‘লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গেছে আমাদের সবারই। দুঃখজনক সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। কিন্তু যেটা হয়ে গেছে ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই, সামনের দিকে আগাতে হবে। যে পরিস্থিতিটা ছিল সেটা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের জন্য কঠিন ছিল। আশা করছি সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে কাটাতে পারব। প্লেয়ার হিসেবে চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST