১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক: নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের বর্তমানে বিভিন্ন পর্যায়ে যে শিক্ষক আছেন, তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। এটা যে আমাদের দেশের জন্য সব ক্ষেত্রে উপযোগী, তা-ও মনে করছি না। এটা তো বাস্তবায়ন হচ্ছেও না। বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি।’

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটায় ফিরে গেলেও এমনভাবে ফিরে যাব না যে, এটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা (শিক্ষার্থীরা) যা পড়ে ফেলেছে, তার সঙ্গে মিল রাখতে হবে। সে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে।’

আরও পড়ুনঃ   ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘নতুন শিক্ষাক্রম কার্যকর করা সম্ভব হবে বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা ধাপে ধাপে। যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে সেদিকে নজর রাখব। তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না। আমি বলছি না যে, শিক্ষাক্রম এখনই বাতিল করে দেব, বরং পরিমার্জন করা হবে।’

আরও পড়ুনঃ   শেখ হাসিনার আমলে বছরে গড়ে পাচার হয়েছে ১৬ বিলিয়ন ডলার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে। তবে এটা একটা সুযোগও। আমরা চাইব, সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাঁদের নিয়ে আসার।’

এই উপদেষ্টা বলেন, ‘এখানেই এত দিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পদগুলো শূন্য। এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST