১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপির ২০ ওসিকে বদলি

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার ২০ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে নগরীর আটটি থানা ও আরএমপির সদর দপ্তরে ওসিদের সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এক অফিস আদেশে আরএমপির ১২ থানার ওসিদের বদলি করেন। এছাড়া পৃথক অফিস আদেশে আটজনকে আরএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

জানা গেছে, আরএমপির ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজকে বোয়ালিয়া মডেল থানায়, ডিবির পরিদর্শক মশিউর রহমানকে রাজপাড়ায়, শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেনকে চন্দ্রিমা থানায়, মহানগর কোর্ট পুলিশের পরিদর্শক আরিফুল ইসলামকে মতিহার থানায় বদলি করা হয়েছে। এছাড়াও রাজপাড়া থানার ওসি রফিকুল হককে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

এছাড়া পবা থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবালকে কাটাখালী থানায়, এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাককে বেলপুকুর থানায়, সিটিএসবির পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, চন্দ্রিমা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমানকে দামকুড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহা. মনিরুজ্জামানকে কর্ণহার থানায়, বেলপুকুর থানার ওসি মো. মামুনুর রশিদকে শাহমখদুম থানায়, মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন আকতারকে এয়ারপোর্ট থানায় এবং ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আলমকে পবা থানায় বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীর দামকুড়া সীমান্তে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

এছাড়া রাজশাহীতে কর্মরত নিয়ন্ত্র পুলিশ পরিদর্শকগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির, রাজপাড়া থানার ওসি রফিকুল হক, মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ, কাটাখালী থানার ওসি তৌহিদুর রহমান, পবা থানার ওসি সোহরাওয়াদী হোসেন, কাশিয়াডাঙ্গা থানার ওসি এমরান হোসেন, দামকুড়া থানার ওসি মইনুল বাশার, কর্ণহার থানার ওসি কমল কুমার দেবনাথকে আরএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, আরএমপির ১২ থানার ওসিকে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST