১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সানি দেওলের সঙ্গে কাজের অদ্ভুত অভিজ্ঞতা শোনালেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক : দক্ষিণী অভিনেতা বিজয়ের বিপরীতে ‘থামিজান’ ছবিতে অভিনেত্রী হিসাবে পথ চলা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশ্য এরপরেই ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ‘পিগি চপস’।

সেই ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছিল সানি দেওলকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওর কিছু অংশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সানির সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিচ্ছেন।

প্রিয়াঙ্কাকে বলতে শোনা যাচ্ছে, ‘সানি দেওলের সঙ্গে কাজ করব বলে প্রথম থেকেই বেশ মুখিয়ে ছিলাম। উনি অনেক অভিজ্ঞ অভিনেতা এবং বয়সেও অনেকটাই বড়, তাই ওর জন্য সম্মানের জায়গাটা আলাদা। সেটে সানির সঙ্গে প্রায় কোনও কথাই হত না। চুপচাপ থাকতাম। এমনকি, পাশাপাশিও বসতাম না। দু’জনে দু’কোণায় গিয়ে বসতাম। সেটে ঢুকে পরস্পরকে হাই, হ্যালো করতাম।’

আরও পড়ুনঃ   ‘পুষ্পা টু’ নিয়ে যা বললেন জাহ্নবী

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘সানির সঙ্গে যখন কথা বলতাম তখন সরাসরি ওর চোখের দিকেও তাকাতাম না। চিবুক প্রায় গলায় ঠেকিয়ে মাথা নীচু করে রাখতাম। কিন্তু হ্যা, যখন পরস্পরের সঙ্গে মেলামেশা শুরু হল, প্রাথমিক সংকোচ ভাবটা কেটে গেল তখন বেজ মজা করেই শুটিং করতাম’।

আরও পড়ুনঃ   আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে, বন্ধুত্ব থাকবে : মাহি

প্রসঙ্গত, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’। সমালোচক মহলেও নিন্দা কুড়িয়েছিল। তবে এই ছবির পরেই অক্ষয় কুমারের বিপরীতে ‘আন্দাজ’ ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা।

বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। প্রিয়াঙ্কার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এই মুহূর্তে ‘সিটাডেল’ নিয়ে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১০

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১১

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

১২

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

১৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

১৬

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৮

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১৯

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

২০

Design & Developed by: BD IT HOST