১০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বাজার মনিটরিংকে সাধুবাদ জানালেন ভোক্তা ডিজি

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি।

শনিবার (১০ আগস্ট) নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগরের শাহ আলী মার্কেট, মিরপুরে বাজারে তদারকি কার্যক্রম পরিচালনার সময় তিনি এসব নির্দেশনা দেন।

জানা গেছে, শুরুতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলী মার্কেট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট বিবিধ-ব্যয় হ্রাস পেয়েছে এবং পণ্যের মজুত স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বাজার মনিটরিং কার্যক্রমকে সাধুবাদ জানান।

আরও পড়ুনঃ   হঠাৎ সাকিবকে স্মরণ করল কলকাতা নাইট রাইডার্স

এএইচএম সফিকুজ্জামান বলেন, শিক্ষার্থীরা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গত কিছু দিন ভালো কাজ করছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের বাজার তদারকিতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কসহ ১০ জন প্রতিনিধিকে সঙ্গে রেখেছি।

এ সময় নতুন করে যেন কেউ বাজারে চাঁদাবাজিসহ হিডেন চার্জ নিতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   ছুটি ৭ অক্টোবর পর্যন্তই, ৮ অক্টোবর থেকে ক্লাস চলবে

তদারকিকালে শিক্ষার্থীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তাস্বার্থে অধিদপ্তর কর্তৃক এরূপ সচেতনতামূলক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. ফারহান আতিফ (লুমিন), ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST