৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সারাদেশে সংঘাত- সংঘর্ষে পুলিশসহ নিহত ৯৩

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারাদেশে সংঘর্ষে অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য। রবিবার (৪ আগস্ট) বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, দিনভর পাল্টাপাল্টি ধাওয়ায় নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন এবং সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন নিহত হয়েছেন।

সারাদিন সংঘাতে কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৫ জন, মুন্সিগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ   শিলাস্তি রিসিভ করার পর আর পাওয়া যায়নি এমপি আনারকে

এছাড়া কুমিল্লায় সংঘর্ষে পুলিশ সদস্যসহ ৩ জন, শেরপুরে ২ জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১ জন, ঢাকার কেরাণীগঞ্জে ১ জন, সাভারে ১ জন এবং বরিশালে ১ জনসহ ৯০ জন নিহত হয়েছেন।

এদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। গণজমায়েত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধতে দেখা যায়। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও গুলি বর্ষণ করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মহিলা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোথাও কোথাও দ্বিমুখী-ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। তাতে কমবেশি সব শ্রেণির লোকজন মারা যান। এদের মধ্যে পুলিশ, বিক্ষোভকারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পথচারী রয়েছেন।

স্বভাবতই গোটা দেশ স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামলাতে এদিন সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করেছে। এছাড়া আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তথ্যসুত্র: ভোরের কাগজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST