৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

গুলি না করা সংক্রান্ত রিট সরাসরি খারিজ

অনলাইন ডেস্ক: আন্দোলনকারীদের ওপর গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট পিটিশন সরাসরি খারিজ করে আদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার পর্যবেক্ষণসহ রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেয়। এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বাসসকে বলেন, সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী এই রিট পিটিশন দায়ের করেছিলেন। কোটা সংস্কার আন্দোলনের ছয় জন সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেয়া হয়েছিল এবং তাদের ছেড়েও দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা আদালতে বলেছি রিট পিটিশন দায়ের বিষয়ে রুলস দেয়া আছে এবং রিট কিভাবে দায়ের করা হবে সেটিও উল্লেখ রয়েছে। এই রিট পিটিশনটি সরাসরি খারিজ করে আদেশ দেয় উচ্চ আদালত। আদেশে হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়েছে। পর্যবেক্ষণে আদালত বলেছে, আইন ও সংবিধান অনুযায়ী সভা সমাবেশ শান্তিপূর্ণভাবে করার অধিকার রয়েছে। শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে পারবে। যদি কোন সভা সমাবেশ থেকে সহিংসতা উশৃঙ্খলতা অরাজকতা হয় সে ক্ষেত্রে পুলিশ ফৌজদারী কার্যবিধি ও পুলিশ প্রবিধানমালা বেঙ্গলের (পিআরবি) সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে পদক্ষেপ নিতে পারবেন।
এটর্নি জেনারেল বলেন, রিটটি দায়ের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কেননা খুলনায় পুলিশ হত্যা, ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশকে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখা, উত্তরায় একজনকে পিটিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এসব ঘটনা তারা রিটে উল্লেখ করেননি। তাই, রিটটি একচোখা। গতকাল ইংল্যান্ডেও নানা জায়গায় আগুন দেয়া হয়েছে, সেখানকার প্রধানমন্ত্রী পুলিশকে আইন অনুযায়ী কাজ করতে বলেছেন এ বিষয়টি আমি আজ আদালতে বলেছি।
রিট পিটিশনের পক্ষে আইনজীবী অনীক আর হক সাংবাদিকদের বলেন, পর্যবেক্ষণ দিয়ে রিটটি খারিজ করে আদেশ দিয়েছে হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছেন, গণতান্ত্রিক দেশে সভা সমাবেশ করা সংবিধানিক অধিকার। সমাবেশে বিষয়ে দায়িত্ব পালনে রুল অনুসরণ করবে পুলিশ। আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবে না পুলিশ।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, এডভোকেট জেড আই খান পান পান্না, ব্যারিস্টার অনীক আর হক ও এডভোকেট মানজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত এটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। আন্দোলনকারীদের ওপর গুলি ব্যবহার না করার নির্দেশনা এবং কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয় রিটে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়। উভয়পক্ষের বক্তব্য শুনে পর্যবেক্ষণসহ রিটটি সরাসরি খারিজ করে রোববার আদেশ দিয়েছে হাইকোর্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST