৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় ৩২ জনের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল চেক বিতরণ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ৩২ জনের মাঝে ২১ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৩ আগষ্ঠ) সকাল সাড়ে ১১টায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহরিয়ার আলমের আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের নিজ বাড়ির হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে এই চেক বিতরণ করেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমার কাছে কোন মানুষ গেলে কোন দল করেন, এমন কাউকে কোন প্রশ্ন করিনা, ফিরিয়ে দিইনা। ১৬ বছর ধরে বাঘা ও চারঘাটের মানুষের সঙ্গে আছি। ক্ষমতায় থাকি-বা না থাকি, যতদিন বেঁচে আছি, ততদিন মানুষের সেচা করে যাব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব আর প্রচেষ্টায় দেশে অনেক উন্নয়ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।
অপর দিকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহরিয়ার আলম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের কুলখানি অনুষ্ঠানে দুপুরে যোগ দান করেন। অনুষ্ঠানের আগে তিনি বাবুলের গাওপাড়া গ্রামের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের ডাকে উপজেলা পরিষদের সামনে মূল সড়কে বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন চলছিল। এ সময় আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। সেখানে কয়েকটি পিস্তলের গুলিবর্ষণ করা হয়। আতঙ্কে তারা মানববন্ধন ছেড়ে উপজেলা চত্বরের ভেতরে পালাতে গেলে আসামিরা এলোপাতাড়ি ইটপাটকেল ও পাথর ছোড়ে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অডিটরিয়ামের সামনে চায়নিজ কুড়াল দিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন। পরে ২৬ জুন বিকালে মারা যান তিনি। এ ঘটনায় বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাসকে প্রধান আসামি করে ৪৬ জন নামীয়সহ ২০০-৩০০ জনকে আসামি করে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST