৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সিপিএসসি, র‌্যাব-৫ রাজশাহীর একটি দল শনিবার ৩ আগস্ট রাত দেড়টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ১১২ কেজিসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় কাভার্ড ভ্যান ১টি, গাড়ির কাগজ ১ সেট, ড্রাইভিং লাইসেন্স ১ টি, মোবাইল ৩ টি এবং সিমকার্ড ৩ টি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য কুমিল্লা জেলা থেকে কাকনহাট হয়ে একটি বড় কাভার্ড ভ্যানের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান নিয়ে রাজশাহীর দিকে আসছে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল ওই আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কদমশহর মোড়ে পৌছে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ০১ জন আসামিকে গ্রেফতার করে এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করে।
পরবর্তীতে কাভার্ড ভ্যান তল্লাশি করে মাদকের সন্ধান না পেলে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তার অপর সহযোগী মূলহোতা ০১ নং আসামীর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আনলোড করে রেখে কুমিল্লায় চলে যাচ্ছিল। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে ধৃত ০১নং আসামীর বসতবাড়িতে পৌছে তাকে আটক করা হয় এবং বসতবাড়ি তল্লাশি করে বসতবাড়ির উত্তরাংশে থাকা টিনের ছাউনির নীচে খড়ির ভিতরে প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামিদ্বয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কৌশলে সুদূর কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST