৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সিনেমায় নেই! তবু ঝুঁকি নিয়ে শুটিংয়ে…

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরে ধুকতে থাকা ঢাকাই সিনেমার পালে জোর হাওয়া লাগায় ‘পরাণ’। সিনেমাটি দর্শকদের হলমুখী করার পাশাপাশি দারুণ প্রশংসিত হয়। শুধু সিনেমাটি নয়, এর শিল্পীদের অভিনয় নিয়েও চলে নানামহলে আলোচনা। কিন্তু এমন সাফল্যের পরও অজানা কারণে সিনেমার পর্দায় দেখা নেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমের।

অনেকেই মনে করেছিলেন, পরাণ ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় তার। বিদ্যা নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে পরাণকে ক্যারিয়ারের সেরা সিনেমার তকমা দিয়েছিলেন। বাইরের দেশে এমন সাফল্যের পর একাধিক সিনেমার খবরে পাওয়া যায় তারকাদের। অথচ তার পুরো উল্টো চিত্র বিদ্যার বেলায়। নতুন সিনেমার বদলে পর্দার আড়ালে এখন তিনি।

শুধু বিদ্যার বেলায় বললেও হয়তো ভুল হবে। আমাদের দেশের অনেক তারকার বেলায়ও একই দৃশ্য চোখে পড়ে। এ নিয়ে কিছুটা খারাপ লাগা থাকলেও বিষয়টা ভালো হয়েছে বলেই মনে করেন মীম। তার ভাষ্য, ‘পরাণের পর যত সিনেমার প্রস্তাব পেয়েছি, তার বেশির ভাগই পছন্দ হয়নি। আমার ছেড়ে দেওয়া সিনেমাগুলো। অন্যরা করলেও খুব একটা সাফল্য পাননি। সিনেমাগুলোতে আমি অভিনয় করলেও ফল একই হতো। হয়তো সংখ্যা বাড়ত। কিন্তু সাফল্য জুটত না। তার চেয়ে বসে ছিলাম, এটাই ভালো হয়েছে।’

আরও পড়ুনঃ   ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল

যদিও চলতি বছরের শুরুতে ৩টি সিনেমায় যুক্ত হওয়ার কথা জানিয়েছেন বিদ্যা। সে সময় তিনি আরো জানিয়েছিলেন একটা সিনেমার শুটিং জুন থেকে, বাকি দুটির শুটিং জুলাই-আগস্টে। কিন্তু সেই সিনেমাগুলো আপডেট আর পরবর্তী সময়ে জানাননি তিনি। শুধু বিভিন্ন অনুষ্ঠানে ফিতা কাটা আর দু-একটি বিজ্ঞাপনে শুটিং নিয়ে আলোচনায় থাকতে দেখা গেছে তাকে। শেষ তাকে এমন খবরে দেখা গেছে প্রায় দু-মাস আগে।

আরও পড়ুনঃ   দীর্ঘদিন পর দেশের মাটিতে তমালিকা, আপ্লুত অভিনেত্রী

এদিকে দেশের চলমান সংকটে বেশ কয়েকদিন স্থবির শোবজ অঙ্গন। অনেকেই শুটিং বাতিল করেছেন। মুক্তির তারিখ ঘোষণা হলেও মুক্তি পায়নি নতুন সিনেমা। যদিও ধীরে ধীরে সব সচল হওয়া শুরু করেছে। অনেকেই ঝুঁকি নিয়ে ফিরছেন শুটিংয়ে। আর এর মাঝেই শুটিং শুরুর কথা জানিয়েছেন মীম। তবে এখানেও নেই সিনেমার খবর। শিগগিরই একটি বিজ্ঞাপনের শুটিং করবেন তিনি।

মীম বলেন, ‘আগেই শুটিংয়ে ফেরার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় আরো একটু সময় লাগল। এখন যা অবস্থা তাতে শুটিং করতেও ভয় আর শঙ্কা কাজ করছে। বলতে পারেন, অনেকটা ঝুঁকি নিয়েই কাজে ফিরছি। আশা করছি সব কিছু শিগগিরই স্বাভাবিক হবে এবং কাজ শেষে সুস্থ থেকেই বাসায় ফিরব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১১

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১২

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৩

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৪

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৫

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৬

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৭

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৮

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৯

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST