১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, ছাড়িয়ে নিলেন শিক্ষকরা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কোটা সংস্কারের আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়ার সময় শিক্ষকেরা তাঁদের ছাড়িয়ে নিতে গেলে এ ঘটনা ঘটে। এসময় এক সাংবাদিককে মারধর ও অপর এক সাংবাদিককে লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মৌন মিছিল ছিল। ‘ছাত্র-জনতার খুনিদের প্রতিহত করুন’ শিরোনামে মিছিলে শিক্ষকদের সঙ্গে কিছু শিক্ষার্থীও অংশ নেন। বেলা সোয়া ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে থেকে মৌনমিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার এসে সেখানে শেষ হয়। এ সময় বক্তব্য দিচ্ছিলেন শিক্ষকেরা। এরই ফাঁকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তিন শিক্ষার্থীকে আটক করে নিয়ে যেতে থাকেন। পরে আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের বাঁচাতে পুলিশের কাছাকাছি আসেন। এসময় শিক্ষকদের সঙ্গে পুলিশের পাঁচ থেকে সাত মিনিটের মতো ধস্তাধস্তি হয়। পরে পুলিশের কাছ থেকে ওই শিক্ষার্থীদের ছিনিয়ে নেয় শিক্ষকেরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও উপস্থিত ছিলেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লা আল মামুন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা আপনারা করবেন। যদি কোনো ছাত্রের গায়ে হাত পড়ে, আমরা কিন্তু এরপর আর কোনো দায়িত্ব নেব না। যদি আমাদের সহকর্মীদের গায়ে হাত পড়ে, এটা আমরা কিন্তু মেনে নেব না। এটা অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে। এভাবে কোনো শিক্ষার্থীকে তুলে নিয়ে যেতে পারে না। এই শিক্ষার্থীদের নামে কোনো মামলা আছে? এভাবে ছোঁ মেরে মানুষকে ছিনিয়ে নেওয়া, এটা কী? এর প্রতিবাদ করছি আমরা। এভাবে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শিবির বলেন আর যাই বলেন, এটা খুবই অন্যায়। এ কারণে আজ দেশের এই পরিণতি ঘটেছে। এটা মনে রাখতে হবে গত ১২ বছর ধরে এই কাজটাই করছেন ছাত্রলীগ এবং আপনারা মিলে।’
একই বিভাগের আরেক অধ্যাপক সেলিম রেজা (নিউটন) বলেন, ‘এরা সাদা পোশাকের পুলিশ কি না, আমি জানি না। … আমি তো চিনি না এদেরকে। ওরা তো বলেনি আমাকে, আমি ডিবি। ওরা তো বলেনি গোয়েন্দা, ওরা তো বলেনি আমি রাষ্ট্রের পুলিশ। তাঁরা কারা, আমি তো চিনি না। আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদের চ্যাংদোলা করে তুলে নিতে দেখলাম। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা যতক্ষণ বেঁচে আছি, এই বিশ্ববিদ্যালয়ে আমরা এটা হতে দেব না। এই বাহিনী কারা, আমরা এর জবাব চাই। আমি এদের পরিচয় চাই।’
এসময় শিক্ষকদের মধ্যে আরও ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সৈয়দ মুহাম্মদ আলী রেজা, নাট্যকলার অধ্যাপক হাবিব জাকারিয়া, কাজী শুসমিন আফসানা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, কাজী মামুন হায়দার, ফোকলোর বিভাগের অধ্যাপক সুস্মিতা চক্রবর্ত্তী, সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম (কনক), অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খন্দকার মো. মাহমুদুল হাসান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক শাহরিয়ার পারভেজ, মনোবিজ্ঞান বিভাগের সাদেকা বানু, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাটনিক্স বিভাগের সহকারী অধ্যাপক সারাফাক হোসেন অভি, আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক সামিউল সাব্বির ইসলাম, মানবিক (ইংরেজি) বিভাগের আহসান হাবীব প্রমুখ।
আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। তাঁরা তাঁদের আহ্বানে এখানে এসেছেন। কিন্তু তাঁদের সঙ্গে যে আচরণ পুলিশ প্রশাসন করেছে, এটা অন্যায়। তাঁরা পুলিশকে কিছুই বলেননি।
এদিকে ভিডিও করায় সমকালের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অর্পণ ধরকে ডিবি পুলিশ লাঞ্ছিত করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়া ডেইলি ক্যাম্পাসের রাজশাহী জেলা প্রতিনিধি আমজাদ হোসেনের আইডি কার্ড ছিঁড়ে ফেলা হয়েছে। তাঁর পিঠে কিল-ঘুষি মারা হয়েছে।
অর্পণ বলেন, ডিবির এক সদস্য তাঁকে কাছে ডেকে নিয়ে যান। পরে আরেকজন তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন। তিনি পরিচয় দেওয়ার পরও এই কাজ তাঁরা অব্যাহত রাখেন। এতে তাঁর হাতের একটি অংশ কেটে গেছে। পরে পরিচিত পুলিশ তাঁকে ছেড়ে দিতে বলায় তাঁরা ছেড়ে দেন। ডিবি পুলিশের একজন বলছিলেন, ‘এই হচ্ছে বড় ইনফরমার। এরে তোল।’
আমজাদ হোসেন অভিযোগ করেন, তিনি ভিডিও করায় তার আইডি কার্ড ছিঁড়ে ফেলা হয়েছে। কয়েকজন সদস্য তাঁর পিঠে একাধিক কিল-ঘুষি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, শিক্ষকদের আন্দোলনে কিছু বাইরের স্কুল-কলেজের শিক্ষার্থী এসেছিলেন। তাঁরা পুলিশের দিকে জুতো ছুড়ে মেরেছিল বলে জেনেছেন। পরে শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়েছেন।
সেখানে গণমাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ‘এখানে এখনো কিছু হয়নি। এখানে ওনারা শান্তিপূর্ণ ছিলেন, শান্তিপূর্ণভাবেই আছেন। দুই–তিনজন শিক্ষার্থী বের হয়ে এসে আমাদের পুলিশের সঙ্গে হটটক করে। তাঁরা একজনের (পুলিশ) গায়ে হাত তুলছিল। তা–ই তাঁদের ধরে নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছিল। ওরা ছাত্রও না, বহিরাগত। তাঁরা কেন হাত তুলতে গেল।’
তখন সাংবাদিকেরা হেমায়েতুল ইসলামকে বলেন, ‘বাস্তবে এখানে তো এ ধরনের কিছু হয়নি। কিন্তু ডিবি কেন টানাহেঁচড়া করল?’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেমায়েতুল ইসলাম একই কথা বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST