১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী থেকে ১২ দিন পর দুটি ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত ও সংঘর্ষের ঘটনায় ১২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে দুটি ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের লোকাল ৫৬৩ এবং রাজশাহী-খুলনা রুটের মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনটি ছেড়ে গেছে।
রাজশাহী রেলস্টেশন থেকে প্রথমে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় লোকাল ৫৬৩ ট্রেন। পরে ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসে। রাতে ফিরবে খুলনায় যাওয়া ট্রেনটি। গত ১৯ জুলাই রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেন দুটি চলবে সীমিত পরিসরে। কারফিউ শিথিল থাকার মধ্যে যাওয়া-আসা সম্ভব, এমন গন্তব্যে ট্রেন দুটি চলবে। আন্তনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাকশী ডিভিশনে আরও তিনটি ট্রেন চলছে। সেগুলো খুলনা-মোংলা, খুলনা-বেনাপোল ও রাজবাড়ী থেকে ভাঙ্গার মধ্যে চলাচল করছে।
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, রাজশাহী থেকে আপাতত একটি লোকাল ও একটি মেইল ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি লোকাল ৫৬৩ ট্রেন। আন্তনগর ট্রেন ছাড়ার এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। অল্প দিনের মধ্যেই হয়তো আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।

আরও পড়ুনঃ   বাগমারায় মার্কার চেয়ে ব্যক্তি ইমেজে ঝুঁকছেন ভোটাররা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের : ভূমিমন্ত্রী

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১০

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

১১

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১২

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৫

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১৬

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৮

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST