৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে এমপি জারার বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগের নেতা জারা জাবীন মাহবুব ও তাঁর বাবার বিরুদ্ধে বিল দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও বানোয়াট বলছেন সংসদ সদস্য।
৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার আফাজ উদ্দিন। এসময় তিনি বলেন, ‘আমি নিয়ম মোতাবেক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী এমপি জারার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর কাছ থেকে ২০২৩ সাল হতে ২০২৬ সাল পর্যন্ত কুমিরাদহ বিল ইজারা নিই। কিন্তু এমপি জারা তাঁর লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
তিনি বলেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ এপ্রিল এমপি নিজে উপস্থিত থেকে বিলের পাড়ে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে নিয়ে যান। এছাড়া মৎস্যজীবীদের একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবারের বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনকি বিভিন্ন হুমকি-ধমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন মৎস্যজীবীরা।’
অপর দিকে অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা বানোয়াট বলছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিলটি আমাদের পৈতৃক সম্পত্তি। ১৫০ বছর ধরে আমাদের দখলে রয়েছে। আলফাজ উদ্দিনসহ তার কিছু লোকজন বিলটি দখল করে রেখেছে। এমনকি আমাদের লোকজন ও পরিবারের সদস্যদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে।’
তিনি বলেন, ‘আমাদের স্থাপনায় আগুন দিয়েছে আলফাজ উদ্দিনের লোকজন।’ তাঁর দাবি আলফাজ উদ্দিন আদালতে হেরে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১০

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১১

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১২

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৩

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৫

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১৯

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

২০

Design & Developed by: BD IT HOST