৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সাংবাদিক কাজী গিয়াসের স্ত্রী মনোয়ারা বেগমের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সাধুর মোড় নিবাসী সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসের স্ত্রী মনোয়ারা বেগমের মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার সকাল ৯টায় ঢাকায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি মৃত্যুকালে স্বামী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব নগরীর সাধুর মোড় এলাকায় মরহুমার প্রথম ও হেতেমখাঁ মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে হেতেমখাঁ গোরস্থানে মরহুমার মায়ের কবরের পাশে দাফন করা হয়।
সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস সহধর্মিনীর মৃত্যুর খবর নিশ্চিত করে করেন বলেন, দদীর্ঘ প্রায় এক মাস থেকে তিনি অসুস্থ ছিলেন। প্রথমে গত পহেলা জুলাই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়েছেন তার লিভারে পানি জমে গিয়েছে। অবস্থার অবণতি হলে তাকে কয়েকদিন আগে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার এক শোক বিবৃতিতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অন্যদিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সদস্য ও সিনিয়র সাংবাদিক কাজী গিয়াসের সহধর্মিনী মনোয়ারা খাতুন শাহানা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন আরইউজে নেতৃবৃন্দ। আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি যৌথ এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মনোয়ারা খাতুন শাহান‘র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST