৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মোহনপুরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, সারাদেশের কৃষকরাই জানেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে সরকার। কৃষকের সার ও বীজসহ সকল উপকরণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আবার কৃষক যাতে তার উৎপাদিত পন্য বিক্রি করে লাভবান হয় সেদিকেও গুরুত্ব দেয়া হচ্ছে। পণ্য বাজারজাত করণের ক্ষেত্রে সব ধরণের প্রতিকূলতা দূর করেছে বর্তমান সরকার। তারই ফলশ্রুতিতে আজ দেশজুড়ে সারাবছরই সবুজের সমারোহ।
অনুষ্ঠানে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত ৩০জন কৃষককে বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়। প্রত্যেক কৃষককে একটি হ্যান্ড স্প্রেয়ার, ১টি সিকেচার ও ১টি গ্রাফটিং নাইফ বিতরণ করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, ভাইস চেয়ারম্যান বিন বেল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, বাকশিমল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST