৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলার জেরে যুদ্ধবিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এতে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহও। ১০ মাস ধরে দুই পক্ষের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা ও পাল্টা হামলা চলছে।

তবে গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুর মৃত্যু হওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

এই আশঙ্কার মধ্যেই দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয় তখন থেকে প্রায়ই লেবাননের ভেতর ইসরায়েলি বিমান গিয়ে বোমা বা ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছিল। তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ   ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ

গোলান মালভূমিতে ১২ শিশুর মৃত্যুর পর বড় হামলা চালানো হুমকি দিচ্ছে ইসরায়েল।

সংবাদমাধ্যম আলজাজিরাকে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা আজ জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নে। কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন। যদিও এটির পরিধি কম হতে পারে।

আরও পড়ুনঃ   রোজা রেখে সবল থাকার পাঁচ উপায়

তিনি বলেছেন, “আগ্রাসনের জবাবের পরিধি ও বিস্তৃতি ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতৃবৃন্দ। বিদেশি দূতরা বলছেন ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নেই, যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে। কিন্তু আমরা জবাব দেব।”

এই নেতা আরও হুমকি দিয়েছেন, যদি ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা চালায় তাহলে হিজবুল্লাহও দখলদার ইসরায়েলে স্থল হামলা চালাবে।

তিনি বলেছেন, “আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো স্থল হামলার আশঙ্কা করছি না। কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত। যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা গ্যালিলিতে (ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চল) প্রবেশ করব।”-সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST