২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

৬৫ বছরে ৩ বিয়ে, ৩০৮ প্রেমিকা সঞ্জয় দত্তের

অনলাইন ডেস্ক : বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। যার জীবনের গল্প হার মানাবে কোনও সিনেমার চিত্রনাট্যকেও। যে কারণে এই অভিনেতার জীবনী নিয়ে বায়োপিকটা ইতোমধ্যেই সেরে ফেলেছেন রাজ কুমার হিরানি।

রুপালি পর্দার ‘মুন্নাভাই’ সঞ্জয় দত্ত সোমবার পা দিলেন ৬৫ বছর বয়সে। জীবনের এই পর্যায়ে এসে অনেকটা পরিপক্ক অভিনেতা। স্ত্রী-সন্তান নিয়ে সুখের সংসার তার।

যদিও যৌবনে সঞ্জয় দত্তের বেপরোয়া জীবনযাপনের কথা কারো অজানা নয়। মাদক আর মেয়ের নেশায় ডুবে থাকতেন তিনি। নিজের মুখেই জানিয়েছেন কমপক্ষে ৩০৮ প্রেমিকা ছিল তার।

দাম্পত্য জীবনেও থীতু হতে সময় লেগেছে সঞ্জয়ের। প্রথম স্ত্রী রিচার অকাল মৃত্যু, দ্বিতীয় বিয়ের পরিণতি হয় ডিভোর্স। এরপর সি গ্রেড ছবির নায়িকা মান্যতাকে বিয়ে করেন সুখের সংসারের দেখা পান তিনি।

২০০৮ সালে মান্যতার সঙ্গে ঘর বেঁধেছিলেন সঞ্জয় দত্ত। পরে তাদের শাহরান ও ইকরা নামের দুই যমজ সন্তান হয়। লম্বা সময় জেলেও কাটিয়েছেন নায়ক। সেই সময়ও সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছেন মান্যতা। একা হাতে সামলেছেন দুই সন্তানের দায়িত্ব।

আরও পড়ুনঃ   বিজয়ের সাজে ছেলেকে নিয়ে বুবলী

তাই তো সঞ্জয়ের জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারকাপত্নী। কিশোর কুমারের ‘রুক জানা নেহি’ গান বাজছে ব্যাকগ্রাউন্ডে সঙ্গে বরের সঙ্গে কাটানো আনন্দমাখা আর রোম্যান্টিক মুহূর্তের ঝলক।

ক্যাপশনে মান্যতা লিখেছেন, ‘সবচেয়ে শক্তিশালী এবং জীবনে ভরপুর, আমার সাপোর্ট সিস্টেম, আমার সেরা অর্ধেক তুমি। তোমার অন্তরে যে আলো আছে সেটা দিয়েই সব বাধা, কঠিন পরিস্থিতি আর চ্যালেঞ্জ পার করব। তোমার মধ্যে অদ্ভূত ক্ষমতা রয়েছে নিঃশর্তভাবে ভালোবাসার। এইরকমই থেকো…’।

মান্যতা আরও লেখেন, ‘তুমি শুধু আমার কাছেই বিশেষ নয়, আরও অনেকের কাছে তুমি স্পেশ্যাল। যারা তোমাকে ভালোবাসে অন্তর থেকে। আমার স্টার, এইভাবেই আলো হয়ে জ্বলো, অনেক ভালোবাসা’।

আরও পড়ুনঃ   বাল্যকালে শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে অনুতপ্ত বরুণ

সঞ্জয় দত্ত ও তার প্রথম স্ত্রী রিচার এক কন্যা সন্তান রয়েছে ত্রিশলা। মার্কিন মুলুকে থাকে সে। মান্যতার সঙ্গেও তিক্ত নয় ত্রিশলার সম্পর্ক। ২০০৮ সাত পাতে বাঁধা পড়েন এই দম্পতি। সঞ্জয়ের তুলনায় ১৯ বছরের ছোট তার স্ত্রী।

বিয়ের আগে একসঙ্গে ছবিতে কাজ করেছেন এই জুটি। অভিনয়ের সুবাদেই পরিচয় সঞ্জয় এবং মান্যতার। সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে সম্পর্কে জড়ানোর পর বিয়ে করেন তারা।

মাঝে ক্যানসার থাবা বসিয়েছিল সঞ্জয় দত্তের শরীরে। সেই সময় ছায়ার মতো তার সঙ্গে ছিলেন মান্যতা। দীর্ঘ চিকিৎসার পর অভিনেতা অনুরাগীদের আশ্বস্ত করেন তিনি ক্যানসার মুক্ত এবং সম্পূর্ণ সুস্থ। তার জীবনে স্ত্রী মান্যতার অবদান কখনও অস্বীকার করেন না সঞ্জয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১০

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১১

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৩

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৪

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৬

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৭

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৮

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৯

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST