২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দ্রুততম ফিফটিতে রেকর্ড গড়েছেন স্টোকস

অনলাইন ডেস্ক : টেস্টে বেশিরভাগ সময়ে মিডল অর্ডারে ব্যাটিং করেন বেন স্টোকস। মাঝে-মধ্যে টপ অর্ডারেও দেখা যায় তাকে। এমনকি ইংল্যান্ডের হয়ে দুইবার ইনিংস ওপেনও করেছেন তিনি। কাকতালীয়ভাবে এই দুইবারই একই রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক।

ইংল্যান্ডের হয়ে প্রথমবার ২০২০ সালে সাদা পোশাকে ইনিংস ওপেন করেন স্টোকস। সেদিন ওল্ড ট্রাফোর্ডে খেলেছিলেন ৫৭ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস। ফিফটি করেছিলেন ৩৬ বলে, কোনো ইংলিশ ওপেনারের ক্ষেত্রে তখন যেটি ছিল দ্রুততম ফিফটির রেকর্ড।

আরও পড়ুনঃ   হোজা নদীর যৌবন ফিরিয়ে দেওয়ার দাবি বাপা ও রক্ষা সংগ্রাম পরিষদের

গতকাল এজবাস্টনে আবার ইনিংস ওপেন করতে এসে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ও সব মিলিয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটির রেকর্ডই গড়ে ফেললেন স্টোকস। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এবার মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

গতকাল ম্যাচ শেষে স্টোকস বলেছেন, ‘আমি সত্যিই রেকর্ডের ব্যাপারে জানতাম না। পল কলিংউড (ইংল্যান্ডের সহকারী কোচ) ড্রেসিংরুমে আমাকে বলেছে যে ইংল্যান্ডের হয়ে এখন আমার দ্রুততম ফিফটি। সে-ই রেকর্ড উল্টেপাল্টে দেখে। বিফিকে (বোথাম) ছাড়িয়ে যেতে পেরে দারুণ লাগছে। এক বোতল শ্যাম্পেন পেলে ভালো হয় এখন!’

আরও পড়ুনঃ   মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক

গতকাল অবশ্য অনেকটা বাধ্য হয়েই নামতে হয় স্টোকসকে, নিয়মিত ওপেনার জ্যাক ক্রলি চোট পাওয়ায়। তিনি বলেন, ‘আমি নেমে সব সময়ই অতি ইতিবাচক থাকতাম। একপর্যায়ে শুধু চার বা ছক্কা মারার চেষ্টাই করেছি। একটা শট ব্যাটের মাঝবরাবর লাগার পর মনে হয়েছে, হ্যাঁ, এবার কিছু একটা হতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST