২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ায় ব্যাপক বন্যা : জরুরি অবস্থা ঘোষণা কিমের

অনলাইন ডেস্ক : প্রবল বর্ষণ এবং তার জেরে নদী-নালা-জলাশয়ের পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের ফলে ব্যাপক বন্যার কবলে পড়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ইতোমধ্যে এই দুর্যোগ সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোদং সিনমুন সোমবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সিনুইজু শহর এবং উইজু জেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৪ হাজার ২শ’রও বেশি মানুষ, ভেসে গেছে হাজার হাজার একর জমির ফসল।

সামরিক বাহিনীর হেলিকপ্টার ও বিমানে করে উপদ্রুত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রোদং সিনমুন। সেনাবাহিনীর ১০টিরও বেশি হেলিকপ্টার এ কাজে ব্যবহার করা হয়েছে।

সেই সঙ্গে বন্যার ছবিও প্রকাশ করেছে রোদং সিনমুন। সেসব ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানি ভেঙে এগিয়ে যাচ্ছে গাড়ির বহর। সেই বহরে সবার আগের কালো রঙের একটি লেক্সাস গাড়িতে বসে জানালা দিয়ে মুখ বের করে বন্যা দেখছেন কিম জং উন। এছাড়া হেলিকপ্টারের ওপর থেকে তোলা ছবিতে বন্যায় ডুবে যাওয়া জনপদের ছবিও ছেপেছে উত্তর কোরিয়ার এই সরকারি সংবাদপত্র।

আরও পড়ুনঃ   তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

বন্যায় কতজনের মৃত্যু হয়েছে, তা জানায়নি রোদং সিনমুন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে যে সব অঞ্চলে বন্যা দেখা দিয়েছে, সেসবের মধ্যে চীনের সীমান্তবর্তী অঞ্চলও রয়েছে।

সেই সঙ্গে আরও বলা হয়েছে, বর্তমানে যে খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, তাকে আরও তীব্র করবে এই বন্যা।

এদিকে সিঙ্গাপুরভিত্তিক থিংকট্যাঙ্ক সংস্থঅ এস. রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ গর্ডন ক্যাং বিবিসিকে বলেছেন, বন্যা উত্তর কোরিয়ায় কোনো বিরল প্রাকৃতিক দুর্যোগ নয়, তবে বন্যা পরিস্থিতি পরিদর্শনে কিম জং উন সরেজমিনে গিয়েছেন— এই ব্যাপারটি বেশ বিরল। কারণ, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রায় বিচ্ছিন্ন এই দেশটির সর্বোচ্চ নেতা সাধারণত প্রতিবেশী বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের প্রতি বিরূপ মন্তব্যের জন্যেই সংবাদের শিরোনাম হন। এর বাইরে অন্য কোনো ইস্যু বা কারণে তাকে সংবাদ শিরোনামে তেমন দেখা যায় না।

আরও পড়ুনঃ   ইসরায়েলি হামলায় নিহত ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান

বিবিসিকে গর্ডন ক্যাং বলেন,“আমার ধারণা, বন্যার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন— এমন ছবি প্রকাশের মাধ্যমে কিম জং উন আসলে দেশবাসীকে বার্তা দিতে চাইছেন যে, বন্যার্ত মানুষকে সহায়তা প্রদানের মতো সক্ষমতা তার রাষ্ট্র রাখে।”

প্রসঙ্গত, উত্তর কোরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। যদিও বাইরের জগতে দেশের প্রায় কোনো তথ্যই প্রকাশ করে না কিম জং উনের নেতৃত্বাধীন সরকার, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ২০১৫ সালে প্রকাশিত নথি সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণের বাৎসরিক মাথাপিছু আয় মাত্র ১ হাজার ৭০০ ডলার।

“তবে আগের তুলনায় এখন সম্ভবত খানিকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে উত্তর কোরিয়া। এর প্রধান কারণ চীন ও রাশিয়ার সঙ্গে দেশটির সাম্প্রতিক বন্ধুত্ব,” বিবিসিকে বলেন ক্যাং।-সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১১

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১২

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৩

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৪

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৫

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৬

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১৭

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১৯

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST