২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

১২ বছরেও সন্তান নেননি, স্ত্রীর প্রতারণার শিকার কলকাতার অভিনেতা

অনলাইন ডেস্ক : প্রায় ১২ বছরের সংসার ভাঙতে চলেছে কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তীর। ২০১২ সালে টেলিভিশনের এই হার্টথ্রব নায়ক বিয়ে করেছিলেন মনের মানুষ দেবযানীকে।

বিয়ের পর ১২ বছর কেটে গেলেও এই দম্পতির সংসারে নেই কোনো সন্তান। এরই মধ্যে সম্প্রতি স্ত্র্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। যেখানে ঋষি দাবি করেছেন, বউয়ের হাতে নির্যাতিত তিনি।

দেবযানীর বেপরোয়া জীবনযাপন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেতা। যেখানে ঋষি জানিয়েছেন, নিজেকে বদলে ফেলার আশ্বাস দিলেও সেটা করেনি স্ত্রী। প্রতিনিয়ত তাকে ঠকিয়েছেন।

শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সরব হন ঋষি কৌশিক। নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা যোগ করেন মাইকেল জ্যাকসনের একটি গান। গানের লাইনে উঠে এসেছে এক নারীর প্রতারণার গল্প।

আরও পড়ুনঃ   সাবেক প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে সিনেমা বানাবেন হিরো আলম

এর আগে এক ফেসবুক ভিডিওতে কারও নাম না নিয়ে ঋষি জানতে চান, আধুনিক নারী ঠিক কাকে বলে? অভিনেতা বলেন, ‘১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে। কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে।’

অভিনেতা আরও জানান, ‘মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। এর সঙ্গে ছেলেটির পেশার সঙ্গেও টুকটাক যুক্ত। তিনি তার স্বামীকে কথায় কথায় চাকরির খোঁটা দেন। স্বামীর উপর চলে নজরদারি।’

আরও পড়ুনঃ   জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান সাহিল খান

ঋষি সেই মেয়ের বেপরোয়া জীবন নিয়ে আরও বললেন, ‘ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিক নারী?’

সংসারে শান্তি টিকিয়ে রাখতে এবং সম্পর্ক না ভাঙতে চেয়ে সেই মধ্যবিত্ত মানসিকতার ছেলেটি নাকি এতদিন সব সহ্য করেছে। একটা সময় পরিস্থিতি বেগতিক দেখে নিজের জীবন পর্যন্ত শেষ করতে চেয়েছে, তাতেও মেয়েটির কোনও পরিবর্তন নেই। বরং এখন সে আরও বেপরোয়া এবং উশৃঙ্খল জীবনে মেতে উঠেছে। এই পরিস্থিতিতে ওই ছেলেটির কী করণীয়?

ঋষির এমন বক্তব্যের পর ভক্তদেরও বুঝতে বাকি নেই, স্ত্রীর প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেতা। হয়তো খুব শিগগিরই বিচ্ছেদেরও ঘোষণা দেবেন এই জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST