২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নরসিংদী কারাগার পরিদর্শনে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক: নরসিংদীতে কারফিউ শিথিল হওয়ায় স্বাভাবিক হচ্ছে চলাফেরা। অফিস-আদালত খোলার দিনে নরসিংদীর বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের চাঞ্চল্য এবং গণপরিবহনের আধিক্য লক্ষ করা গেছে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারে বাড়তি নিরাপত্তায় স্থাপন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি ক্যাম্প।
এদিকে রোববার (২৮ জুলাই) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী, কর্মকর্তা ও কারারক্ষীদের সঙ্গে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ, সদস্যসচিব ও সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আবু সাঈদ মোল্লা, কারা অধিদপ্তরের ডিআইজি মো. ছগির মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. মাহমুদুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামিম ইকবাল প্রমুখ।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ বলেন, নরসিংদী জেলা কারাগারে হামলা দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলছি। ইতোমধ্যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। তাছাড়া বিভিন্ন সূত্রে প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি। তদন্ত শেষে আরও বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১০

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

১১

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

১২

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১৩

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১৪

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

১৫

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

১৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১৭

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

১৯

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

২০

Design & Developed by: BD IT HOST