১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মারা গেছেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা

অনলাইন ডেস্ক: একসময়ের আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী ক্যামেলিয়া মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্ট দিয়ে অভিনেতা সাজু খাদেম লেখেন,‘ চলে গেলেন অভিনয় ও আবৃত্তি শিল্পী ক্যামেলিয়া।’

অনেকেই ক্যামেলিয়া মোস্তফাকে প্রয়াত অভিনেতা গোলাম মুস্তফার মেয়ে এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার বোন বলে জানেন। মূলত তিনি দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালামের মেয়ে।

আরও পড়ুনঃ   ফের কলকাতার ছবিতে বাঁধন

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। গণমাধ্যমকে অভিনেতা সাজু জানান, এদিন সকালে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ক্যামেলিয়া মোস্তফার।

কন্যাসন্তান ক্যামেলিয়ার জন্মের পর বিবাহবিচ্ছেদ হয় শামসুদ্দীন আবুল কালাম ও হোসনে আরা রিজু দম্পতির। এরপর অভিনেতা গোলাম মুস্তাফার সঙ্গে বিয়ে হয় হোসনে আরা রিজুর। তারপর মুস্তাফা পরিবারেই বেড়ে উঠেছেন ক্যামেলিয়া মোস্তাফা।

আরও পড়ুনঃ   আসছে বাহুবলী, !“ক্রাউন অব ব্লাড” : রাজামৌলি

উল্লেখ্য, ক্যামেলিয়া মোস্তফা একসময় আবৃত্তি করতেন। এছাড়া অভিনয়ও করতেন তিনি। পরে পাড়ি জমান দেশের বাইরে। কিছুদিন হয় দেশে ফিরেছিলেন এ আবৃত্তিশিল্পী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST